× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী

সালথায় ভারী বৃষ্টিতে তলিয়ে যেতে পারে নিচু জমির পাটক্ষেত

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জুন, ২০২০
পাট উৎপাদনে কৃষকের অনীহা

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: সোনালী আশে ভরপুর ভালবাসি ফরিদপুর। এবার ফরিদপুরের সালথায় ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ করেছে কৃষকেরা। মাঠে মাঠে বেড়ে উঠছে পাটের গাছ। এসময় ভারী বৃষ্টিতে নিচু জমির কিছু পাটক্ষেত তলিয়ে গেছে। ভারী বৃষ্টি হলে আরো অনেক নিচু জমির পাটক্ষেত তলিয়ে গিয়ে পাটের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে কৃষকদের দাবী।

জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে ১২ হাজার ৪০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। দুই থেকে আড়াই মাসে পাট উৎপাদনের উপযুক্ত সময়। আর এই সময়ে তিন থেকে চারবার বৃষ্টি হলে আবহাওয়া পাটের অনুকূলে থাকে। আর তাতে পাটের উৎপাদন ভাল হয়।

এবার আগাছামুক্ত করার কাজ শুরু হওয়ার আগেই ভারী বৃষ্টিতে নিচু জমির পাট তলিয়ে নষ্ট হয়ে গেছে। আবার ঘন বৃষ্টির কারণে পাটগাছে পোকায় আক্রমন করেছে। যার কারণে এবার পাটের উৎপাদন নিয়ে চিন্তায় আছেন চাষীরা। পাট বাছাই করা পর্যন্ত যদি ভারী বৃষ্টি না হয় তাহলে পাটের তেমন ক্ষতি হবে না।

উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি বলেন, উপজেলার ৩হাজার পাট চাষীকে পাট বীজ ও সার দেওয়া হয়েছে। শিলা বৃষ্টি ও ভারী বৃষ্টিতে নিচু জমির পাট যেটুকু ক্ষতি হওয়ার হয়েছে। এখনও যদি তলিয়ে না যায় তাহলে পাটের কোন ক্ষতি হওয়ার সম্ভবনা নাই।

উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস বলেন, পাট উৎপাদনে আমাদের মাঠকর্মীরা নিয়মিত কৃষকদেরকে মরামর্শ দিয়ে আসছেন। ভারী বৃষ্টির কারণে নিচু জমির কিছু পাটের ক্ষতি হতে পারে। সামনে আবহাওয়া যদি পাটের অনুকূলে থাকে তাহলে পাটের উৎপাদন এবছরে ভাল হবে বলে আশা করছি।


এ ক্যটাগরির আরো খবর..