× Banner
সর্বশেষ
কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন-বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর প্রচন্ড গরমে তেল পাম্পগুলোর লম্বা লাইনের মানুষকে সরবত পান করালেন যুবদল নেতা ইমদাদুল হক ইমদা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে – এস এম জিলানী বেনাপোল পৌরসভার মেয়র হিসাবে আবু তাহের ভারতকে দেখতে চায় পৌরবাসি মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

ডিএসইতে টানা চার কার্যদিবস সূচকের পতন, আজ সর্বনিম্ন লেনদেন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
ডিএসইতে সর্বনিম্ন লেনদেন

টানা চার কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের পতন হয়েছে। তবে ডিএসইতে আজ সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৪২ কোটি ৯৭ লাখ টাকা। যা ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন।

ডিএসইর সূচক ১০ পয়েন্ট কমলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়েছে।  ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৩ হাজার ৯৫৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে যথাক্রমে ৯১৫ ও ১৩২১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এ দিন ৪২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১১০ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১৫২ কোটি টাকার।

এদিকে বৃহস্পতিবার ডিএসইতে ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এর আগে ২০০৭ সালের ২৪ এপ্রিল আজকের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪০ কোটি ৩৯ লাখ টাকার।

আজ ডিএসইতে ৩০৯ টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১টি কোম্পানি কমেছে ৩৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে থাকা দশ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, সেন্ট্রাল ফার্মা, লিন্ডে বিডি, স্কয়ার ফার্মা, ইন্দো-বাংলা, বেক্সিমকো লিমিটেড,  বিএসসিসিএল, একমি ল্যাব ও রেকিট বেনকেজার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৩৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১০৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯টির, কমেছে ১৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টির কোম্পানির শেয়ার দর। সিএসইতে ৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..