× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

রাজারহাটে গৃহবধূকে গলা কেটে হত্যায় আটক স্বামী

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জুন, ২০২০
বধূকে গলা কেটে হত্যা

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ স্বামীর ধারালো ছুরি দিয়ে গলা কেটে  স্ত্রীকে হত্যার  অভিযোগে মোঃ হাবিবুর রহমান (২৮) নামে এক ব্যক্তিকে আটক করছে রাজারহাট থানা পুলিশ।

লোমহর্ষক হত্যাকান্ডটি ঘটেছে, ২রা জুন (মঙ্গলবার) রাতে উপজেলার চাকিরপশার ইউনিয়নের নীলেরকুটি চওড়া গ্রামে।

এলাকাবাসীরা জানান, নীলেরকুটি চওড়া গ্রামের মোঃ বাশারত উল্লার কন্যা বিউটি বেগমের  (২৫) সাথে ৬ বছর আগে বিদ্যানন্দ ইউনিয়নের মানাবাড়ি কালিরহাট গ্রামের আঃ মতিনের হাফেজ পুত্র মোঃ হাবিবুর রহমান (২৮) এর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে  তিনি তার স্ত্রীকে নির্যাতন করে।  দিন দিন স্বামীর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যাওয়ায় বেশ কয়েকবার শালিশ বৈঠকও হয়েছিল।

গত ১৫ রমজানে  হাবিবুরের নির্যাতনে বিউটি বেগম আহত হলে বাবার বাড়ির লোকজন গিয়ে তাকে নিয়ে আসে। ঘটনার দিন ২রা জুন (মঙ্গলবার) রাতে বিউটি বেগম ও তার ছোট বোন বিথী বেগম (১৩) একই ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ১১টার দিকে বিথী বেগম পাশে বিউটি বেগমকে দেখতে না পেয়ে   খোঁজাখুুঁজি শুরু করে । পরে বাড়ির  লোকজন পার্শ্ববর্তী একটি ভূট্টা ক্ষেতে গোঙ্গানি শব্দ শুনে ছুটে যায়। সেখানে বাড়ির  লোকজন বিউটি বেগমকে গলাকাটা রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত রাজারহাট স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও মৃতের ছোট বোনের ধারণা নিহতের  স্বামী টিনের ঘরের বেড়া কেটে ঘরে ঢুকে বিদ্যুতের লাইন কেটে দিয়ে মুখ বেধে  বাইরে নিয়ে গিয়ে ভুট্টা ক্ষেতে ছুরি দিয়ে গলা কেটে ও আঘাত করে গুরুতর আহত অবস্থায়  ফেলে রেখে য়ায়। খবর পেয়ে ৩রা জুন (বুধবার) রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট করে।

ওই দিন সকাল ১০ ঘটিকায়  পুলিশ ঘাতক  হাবিবুর রহমানকে নাজিম খাঁন এলাকা থেকে আটক করেছে বলে পুলিশ জানায়। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার বলেন, থানায় হত্যা মামলা দায়ের হয়েছে এবং আসামীকেও গ্রেফতার করা হয়েছে। মোটিভ উদ্ধার পুলিশী তদন্ত অব্যাহত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..