× Banner
সর্বশেষ
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ২৬৯৫, মৃত্যু ৩৭ ও সুস্থ ৪৭০

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জুন, ২০২০
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

দেশে গত ২৪ ঘণ্টায় ৫০ টি ল্যাবে ১২৫১০ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬৯৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত শনাক্ত  ৫৫ হাজার ১৪০ জন। আর মৃত্যু ৩৭ নিয়ে এই পর্যন্ত মোট মৃত্যু ৭৪৬ জন। সুস্থ হয়েছে ৪৭০ জন আর এই পর্যন্ত ১১ হাজার ৫৯০ জন।

আজ বুধবার (৩ জুন) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

আজকের করোনাভাইরাসে শনাক্তের হার ২১.৫৪ শতাংশ, মৃত্যুর হার ১.৩৫ এবং সুস্থতার হার ২১.০২ শতাংশ।

এর আগে সাধারণ ছুটি শেষে প্রথম কর্মদিবসে রোববার নতুন করে ২ হাজার ৫৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত এবং ২৪ ঘণ্টায় ৪০ জন মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে যায় রোববার (৩১ মে)। এরপর দ্বিতীয় কর্মদিবসে সোমবার ২ হাজার ৩৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এদিন মৃত্যুর তালিকায় যোগ হয় আরো ২২ জন। গতকাল তৃতীয় কর্মদিবস মঙ্গলবার করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৯১১ জন এবং মৃত্যু হয় আরও ৩৭ জনের।

সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ৬৪ হাজার ৪৮০ জন। মৃতের সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ৭২৭ জন। সুস্থ্য হয়েছে ৩০ লাখ ৭৭ হাজার ৬২৫ জন। সারাবিশ্বে মৃত্যুর ১১ এবং সুস্থ্যতার হার ৮৯ শতাংশ।


এ ক্যটাগরির আরো খবর..