× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

বিমান বা‌হিনীর ড্রোন হামলায় লিবিয়ায় ২৬ বাংলাদেশী খুনের হোতা নিহত

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জুন, ২০২০
খালেদ আল-মিশাই নিহত

লিবিয়ায় বিমান বা‌হিনীর ড্রোন হামলায় ২৬ বাংলা‌দে‌শিসহ ৩০ জনকে গুলি করে হত্যার ঘটনায় ‘দায়ী’ খালেদ আল-মিশাই নিহত হয়েছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার (২ জুন) রাতে নিহত হন তিনি।

লিবিয়ার একটি জাতীয় দৈনিক দ্য লিবিয়া অবজারভার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। টুইট বার্তাটি আজ বুধবার (৩ জুন) সকালে গণমাধ্যমে পা‌ঠিয়ে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, একই গণমাধ্যমে প্রকাশিত অপর এক খবরে জানা গেছে গত সোমবার (১ জুন) লিবিয়ার ঘোট আল-রিহ শহরে দেশটির বিমান বাহিনীর ড্রোন হামলার কবলে পড়ে লিবিয়ায় আমিরাত সমর্থিত বিদ্রোহী নেতা খলিফা হাফতারের বাহিনী। ওই হামলায় বাহিনীর সদস্যদের সঙ্গে আল-মিশাইও নিহত হন বলে ধারণা করা হচ্ছে।

গত ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করে মানবপাচার চক্র। এ ছাড়া গুলিতে মারাত্মক আহত হন আরো ১১ বাংলাদেশি। ওই ঘটনায় গত সোমবার ভোরে মানবপাচারকারীচক্রের অন্যতম হোতা কামাল উদ্দিন ওরফে হাজি কামালকে (৫৫) গ্রেপ্তার করে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল। তাঁর কাছ থেকে ৩১টি পাসপোর্ট উদ্ধার করা হয়। ওই পাসপোর্টগুলোর মালিকদের তিনি লিবিয়ায় পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিলেন।

ওই ঘটনায় গতকাল মঙ্গলবার (২ জুন) রাতে রাজধানীর পল্টন থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে এবং হত্যার অভিযোগে মামলাটি (নং-০১) দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এর আগে একই ঘটনায় মাদারীপুরের রাজৈর থানায় দুটি, মাদারীপুর সদর থানায় একটি ও কিশোরগঞ্জের ভৈরব থানায় একটিসহ মোট চারটি মামলা করেন নিহতদের অভিভাবকরা।


এ ক্যটাগরির আরো খবর..