× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী

ভোলার লালমোহনে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পরে এক বৃদ্ধ নিহত

Kishori
হালনাগাদ: সোমবার, ১ জুন, ২০২০
ছাদ থেকে পরে বৃদ্ধ নিহত

ভোলা প্রতিনিধি॥  ভোলার লালমোহনে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে দু’তলা ভবনের ছাদ থেকে পরে আব্দুর রব মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরে লালমোহন উপজেলার পৌর শহরের উত্তর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রব মিয়া, লালমোহন পৌর এলাকার ৫নং ওয়ার্ডের সবুজবাগ মহল্লার বাসিন্দা এবং তিনি অগ্রনী ব্যাংক লালমোহন শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

জানাগেছে, সোমবার দুপুরে আব্দুর রব মিয়া তার নিজ মালিকানাধীন দু’তলা ভবনের ছাদে বসে বৃষ্টির জমানো পানি নিস্কাশন করছিলেন।

এসময় ছাদের পাশ ঘেষা বিদ্যূৎতের হাই ভোল্টেজ লাইনের সাথে অসাবধানতাবসত লেগে যান তিনি।

এ সময় তিনি বিদ্যূৎস্পৃষ্ট হলে তার শরীরে আগুন ধরে যায় এবং আগুন জ্বলসানো অবস্থায় নিচ তলায় রাস্তার উপর ছিটকে পরেন। পরে স্থানীয় ও পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় লালমোহন হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবীর ঘটনার এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..