× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

ভোলায় নতুন করে ৩ জন করোনা পজিটিভ শনাক্ত

Kishori
হালনাগাদ: সোমবার, ১ জুন, ২০২০
ভোলায় নতুন করে করোনা

কামরুজ্জামান শাহীন, ভোলা: ভোলা সদর ও লালমোহন উপজেলায় ৩ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।

সোমবার (১ জুন) দুপুরে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
ভোলার সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোলা সদর ১ ও লালমোহন উপজেলায় ২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আজ সোমবার দুপুরে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে ভোলায় মোট ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায় , গত ২৪ ঘণ্টায় জেলায় ৬১ জনের নমুনা রির্পোট এসেছে। এরমধ্যে ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ভোলা জেলা থেকে মোট নমুনা পাঠানো হয়েছে ১৮০৫টি। মোট রিপোর্ট এসেছে ১২৭৭ টি। এরমধ্যে ৪৬টি পজিটিভ, ১২৩১টি নেগেটিভ।

এছাড়া করোনাভাইরাস সন্দেহে জেলায় এখন ৩৪৬ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এ পর্যন্ত মোট ২৯৮২ জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এখন কেউ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেই। তবে মোট ৯০ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন।

জেলায় এখন আইসোলেশনে রয়েছেন ৮ জন। এরমধ্যে ভোলা সদর হাসপাতালে ৫ জন, মনপুরায় ২ জন এবং দৌলতখানে ১ জন আইসোলেশনে আছেন। গত ২৪ ঘণ্টায় ৩ জন আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছে বলেও জানা যায়।


এ ক্যটাগরির আরো খবর..