× Banner
সর্বশেষ
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই

করোনায় আক্রান্ত ও মৃত্যুহার অনুযায়ী পুরো দেশকে তিন জোনে ভাগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ১ জুন, ২০২০
করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনাসমূহ

করোনাভাইরাসে রাজধানী ঢাকা, নারায়াণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে। দেশের বেশিরভাগ জেলা ও উপজেলা এখনও ভালো আছে। আমরা সেটাকে ভালো রাখতে চাই। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুহার অনুযায়ী পুরো দেশকে রেড, গ্রিন ও ইয়োলো এই তিন জোনে ভাগ করা হবে। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
আজ সোমবার (০১ জুন) করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে করণীয় সংক্রান্ত সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও জোন করা হয়নি। যখন করা হবে তখন জানতে পারবেন।
মন্ত্রী বলেন, যদি কোনো জোন রেড হয় সেগুলো রেড করা হবে।  আর সে বিষয়েই আলোচনা করতে এই সভা করা হয়েছে। গত পরশুদিন বিশেষজ্ঞ টিম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে আলোচনা করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের যেসব পরামর্শ দিয়েছেন সে অনুযায়ী কাজ করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এখন আমরা একটা প্ল্যান তৈরি করবো, কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়ে দেবো। তখন মেয়র, স্বাস্থ্য, স্বারাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সবাই মিলে তা বাস্তবায়ন করার চেষ্টা করবো। তবে কোন জোনে দেশের কোন এলাকা পড়বে তা এ কাজ বিশেষজ্ঞরা ঠিক করবেন।


এ ক্যটাগরির আরো খবর..