× Banner
সর্বশেষ
আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩

লক্ষ্মীপুরে আরও ৮জনের দেহে করোনাভাইরাস শনাক্ত

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ মে, ২০২০

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আরও আটজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে রামগঞ্জের পাঁচজন, কমলনগরের দুইজন এবং সদর উপজেলার একজন। তাদের মধ্যে একজন মৃত ব্যক্তি রয়েছেন।

শনিবার (৩০ মে) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লক্ষ্মীপুরের ৩৭ জনের নমুনা পরীক্ষায় আটজনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে রামগঞ্জের করোনা শনাক্তকৃত পাঁচজনের মধ্যে একজন আগেই করোনা উপসর্গ নিয়ে মারা যায়। এ নিয়ে জেলাতে করোনা শনাক্ত হওয়ার আগেই তিন জনের মৃত্যু হয়েছে।

সূত্র আরও জানায়, জেলায় মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ছেন ৬৯ জন। বাকীরা হাসপাতাল এবং হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..