× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

করদাতাবান্ধব পরিবেশ বজায় রাখতে হবে- মো. নজিবুর রহমান

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: করদাতাবান্ধব পরিবেশ বজায় রাখতে হবে করের আওতা বাড়াতে ও লক্ষ্য সফলভাবে বাস্তবায়নে। এ জন্য কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ধারাবাহিক প্রশিক্ষণ জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

রোববার বিসিএস (কর) একাডেমি সম্মেলন কক্ষে সহকারী কর কমিশনারদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অভ্যন্তরীণ সম্পদ আহরণ জোরদার করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনগণের উপর করের বোঝা না বাড়িয়ে করের আওতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এ সিদ্ধান্ত সফলভাবে বাস্তবায়নে অতিরিক্ত সহকারী কর কমিশনারদের আরো দক্ষতার সঙ্গে কাজ করতে ও করদাতাবান্ধব পরিবেশ বজায় রাখতে হবে।’

তিনি বলেন, ‘মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ ও পরবর্তীতে এ প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে জনকল্যাণে কাজে  লাগাতে হবে। রাজস্ব প্রশাসনে ও সুশাসন ও উন্নততর ব্যবস্থাপনা নীতি বাস্তবায়নে কর্মকর্তাদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের এ উদ্যোগ প্রশংসনীয় ও সময়োপযোগী।’

কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেয় এনবিআর। এর অংশ হিসেবে দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন কর কমিশনারেটের অতিরিক্ত সহকারী কর কমিশনার পদমর্যাদার ২৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে এনবিআর সদস্য মো. আব্দুর রাজ্জাক, সিআইসির মহাপরিচালক মো. বেলাল উদ্দিন, বিসিএস (কর) একাডেমির মহাপরিচালক ড. খন্দকার মো. ফেরদৌস আলমসহ কর বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..