× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

নবীগঞ্জে বিরোধীয় পুকুরে মাছ ধরায় ভাতিজার হাতে চাচা খুন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ মে, ২০২০
ভাতিজার হাতে চাচা খুন

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা হাজী আইয়ুব মিয়া (৭৫) খুন হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ রবিবার ২৪মে  বেলা ১১ টায় ঘটনাটি সংগঠিত হয়েছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ লাশ উদ্বার করে পোষ্টমর্টেম রিপোর্টের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, উপজেলার উমরপুর গ্রামের পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে আবুল হোসেন ও চাচাতো ভাই জিতু মিয়ার মধ্যে বেশকিছুদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এই বিরোধীয় অবস্থায় রবিবার বেলা ১১ টার দিকে জিতু মিয়া তার লোকজন নিয়ে বিরোধীয় ওই পুকুরে জাল ফেলে মাছ ধরতে যায়।

এ সময়মার দাঙ্গা না হওয়ার জন্য দু’পক্ষেরই মুরব্বি(চাচা) আইয়ুব মিয়া পুকুরপাড়ে গিয়ে মাছ না ধরতে বলেন এবং পরে বিষয়টি গ্রামের মুরব্বিয়ান সালিশের মাধ্যমে দেখা হবে বলেন।

এ নিয়ে চাচা আইয়ুব মিয়ার সাথে ভাতিজা জিতু মিয়ার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত জিতু মিয়া চাচা আইয়ুব মিয়া পুকুরপাড়ের ঘাটলার মধ্যে সজোরে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।

সাথে সাথে তাকে উদ্বার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তদন্তচলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..