× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ফুলবাড়ীতে স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ মে, ২০২০
ফুলবাড়ীতে স্বপ্নসিঁড়ি সংগঠন

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী(কুড়িগ্রাম) সংবাদদাতাঃ  করোনা পরিস্থিতি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ হামিদুল হক খন্দকার, আলহাজ্ব ডাঃ শাহাদত হোসেন, ইঞ্জিনিয়ার সলিমুল্ল্যাহ্ ও অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ফজলুল হক ত্রিফুলের অর্থায়নে এ উপহার সামগ্রী বিতরন করা হয়।
রবিবার(২৪ মে) সকাল থেকে সংস্থার উপদেষ্টা সদস্য ফজলুল হক ত্রিফুলের নেতৃত্বে সভাপতি মোশারফ হোসেন, সম্পাদক নুরনবী মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য জাকারিয়া হোসাইন বাঁধন, সদস্য হাবিব-উন-নবী নুর অংকনসহ অন্যান্য সদস্যরা উপজেলার প্রত্যন্ত গ্রামের ভেতরে বাড়ি বাড়ি গিয়ে এ উপহার সামগ্রী (সেমাই-চিনি ও লাচ্চার প্যাকেট) পৌঁছে দেন।


এ ক্যটাগরির আরো খবর..