× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

ফুলবাড়ী উপজেলা বাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন গোলাম রব্বানী সরকার

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ মে, ২০২০
গোলাম রব্বানী সরকার

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ করোনার সংকটময় মুহূর্তে দেশে পালিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আসন্ন ঈদ উপলক্ষে ফুলবাড়ী উপজেলাবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফুলবাড়ী উপজেলা আ’লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।
 পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,এবারের রমজান মাসটি বিশ্ববাসীর কাছে ব্যতিক্রম,মহামারী নভেল করোনা ভাইরাস (কোভিড ১৯)এর প্রাদুর্ভাবে গোটা দেশ বিপর্যস্ত। তবুও সব প্রতিকূলতাকে তুচ্ছ করে ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করছেন। সেজন্য সবাইকে জানাই মোবারকবাদ। সাড়া মাসের সিয়াম সাধনার পড়ে আনন্দের নতুন বার্তা নিয়ে এলো ঈদ। ঈদ মানেই খুসি, ঈদ মানেই আনন্দ,ঈদ মুসলমানদের তথা আমাদের জাতীয় উৎসব। তাই আমাদের জাতীয় জীবনে বিদ্যমান সকল অশান্তি দূর করে আমরা নিতে পারি শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপ। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা ভুলে যাই সব ভেদাভেদ। ঈদের আনন্দ ছুঁয়ে যাক সব শ্রেণি-পেশা ও সকল বয়সের মানুষের হৃদয়। ঈদের অনাবিল আনন্দে মেতে উঠুক ফুলবাড়ী উপজেলার প্রতিটি মানুষ।সবাইকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।
তিনি আরও বলেন,দেশে বর্তমান করোনা পরিস্থিতির কারণে আমরা ইতিহাসের ব্যতিক্রমী ঈদ উদযাপন করতে বাধ্য হচ্ছি। আসন্ন ঈদে করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকি মোকাবিলায় আমাদের প্রত্যেকেরই সচেতন থাকা জরুরি। সবাই সরকারি নিদের্শণা ও স্বাস্থ্যবিধি মেনে চলি। নিজে সুস্থ্য থাকি ও পরিবারকে সুস্থ্য রাখি। আর সবাই মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে দোয়া করি। তিনি যেন গোটা বিশ্ববাসীকে করোনা ভাইরাস মহামারী হতে হেফাযত করেন। আমীন।


এ ক্যটাগরির আরো খবর..