× Banner
সর্বশেষ
বিশ্ব জনসংখ্যা দিবসের চেতনা ধারণ ও বাস্তবায়নে সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর হলেই নিশ্চিত হবে সমৃদ্ধ আগামীর স্বপ্ন -রাষ্ট্রপতি আজ বিশ্ব জনসংখ্যা দিবস সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১৬ জেলায় ঝড়ের সতর্কতা, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা আজ শনিবার (১১ জুলাই) সকালেই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ বাংলাদেশের ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী

যেসব এলাকায় আজ পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ মে, ২০২০
ঈদুল ফিতর

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন জায়গায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। তাই সৌদি আরবের সাথে মিল রেখে  দেশের কয়েকটি জেলায় আজ রোববারই উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। কিন্তু বেশিরভাগ এলাকাতেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

জেলাগুলো হচ্ছে- বরিশাল, মৌলভীবাজার, মাদারীপুর, চাঁদপুর, দিনাজপুর, পিরোজপুর ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা।

আজ রোববার (২৪ মে) ভোর সাড়ে ৫টায় মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই একে অপরের সঙ্গে কোলাকুলি করেন তারা।

জানা গেছে, বরিশাল বিভাগে ৭৫টি মসজিদ রয়েছে, যেখানে একদিন আগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলার সদর উপজেলার চরকিউট্টা গ্রাম, বন্দর থানা সাহেবের হাটের পতাং গ্রামসহ মেহেন্দিগঞ্জ, বাবুগঞ্জ, উজিরপুর, মুলাদি, হিজলা, বাকেরগঞ্জ উপজেলার বেশকিছু মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

পিরোজপুরের ১০ গ্রামের সহস্রাধিক পরিবার ঈদ উদযাপন করছেন। রোববার (২৪ মে) সৌদি আরবের সঙ্গে মিল রেখে এসব পরিবার ঈদ উদযাপন করছেন বলে জানান।

জানা গেছে, জেলার মঠবাড়িয়া উপজেলার ৬ গ্রাম, কাউখালী উপজেলার ১টি গ্রাম, নাজিরপুরের ১টি গ্রাম, পিরোজপুর সদরের ২টি গ্রাম এ ঈদ উদযাপন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার মঠাবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়া গ্রামের প্রায় ৬ শতাধিক, জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের ২৫-৩০ পরিবার, জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৬০ পরিবার, জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের  কদমতলা ও একপাই জুজখোলা  গ্রামের  প্রায় ৬০ পরিবার  ঈদ উদযাপন করছেন।

দক্ষিণ চট্টগ্রামের ৭টি উপজেলার অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দেশে প্রচলিত নিয়মের একদিন আগেই রোববার (২৪ মে) এসব গ্রামের প্রায় দুই হাজার পরিবার ঈদ উদযাপন করছেন।

ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সাতকানিয়ার মীর্জাখীল দরবার শরিফে। দরবারের সাজ্জাদানশীন মাওলানা ড. মোহাম্মদ মকছুদুর রহমানের ইমামতিতে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে।

হুজুর কেবলার ছোট শাহজাদা মোহাম্মদ মসউদুর রহমান বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভিন্ন পরিবেশে উদযাপিত হচ্ছে এবারের ঈদ। ঈদ জামাতে ছিল না বাইরের মুসল্লীদের ভিড়। শুধুমাত্র দরবারের অনুসারীরা নির্দিষ্ট দূরত্ব রেখে নামাজ আদায় করেছেন।

এছাড়া চন্দনাইশের জাহাঁগিরিয়া মমতাজিয়া দরবারে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর কাছে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন ধর্মপ্রাণ মুসলিমরা।

জানা গেছে, চার মাযহাবের সমন্বিত ‘আল ফিকাহ আলা মাযাহিবিল আরবায়া’ নামক গ্রন্থের ভাষ্যমতে পৃথিবীর যে কোনও প্রান্তে চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া গেলে সব স্থানেই উক্ত চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদ উদযাপিত হয়। এ চাঁদ নিকটবর্তী দেশে দেখা যাক বা দূরবর্তী দেশে দেখা যাক- এতে কোন পার্থক্য নেই। তবে চাঁদ দেখার সংবাদ নির্ভরযোগ্য পদ্ধতিতে অন্যদের কাছে পৌঁছাতে হবে।

সে অনুসারে সাতকানিয়া মীর্জাখীল দরবার ও চন্দনাইশ জাহাঁগিরিয়া দরবার শরিফের অনুসারীরা আড়াই’শ বছর ধরে এদেশে আগাম ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।

দক্ষিণ চট্টগ্রামে এবার যেসব গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে তার মধ্যে রয়েছে- সাতকানিয়ার মীর্জাখীল, চরতি, সুইপুর, গাটিয়াডাঙ্গা ও কেরাণীহাট, পটিয়া উপজেলার কালারপোল, হাইদগাঁও, মল্লপাড়া ও বাহুলী, চন্দনাইশের কাঞ্চননগর, গাছবাড়িয়া, হারালা, বাইনজুড়ী, কানাইমাদারি ও ঢেমশা, আনোয়ারার তৈলারদ্বীপ, বরুমছড়া, বারখাইন, সরকারহাট, গহিরা ও বারশত, বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ, খরণদ্বীপ, পূর্ব গোমদণ্ডী ও পশ্চিম কধুরখীল, বাঁশখালী উপজেলার কালীপুর, চাম্বল, শেখেরখীল, পুঁইছড়ি ও ডোমার এবং লোহাগাড়ার ধর্মপুর ও কলাউজান।


এ ক্যটাগরির আরো খবর..