× Banner
সর্বশেষ
এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি

রাজারহাটে ৩৩০টি জামে মসজিদে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২০
প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রমেশ  চন্দ্র   সরকার , রাজারহাট   (কুড়িগ্রাম) প্রতিনিধি : প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে রাজারহাট উপজেলার ৩৩০টি মসজিদে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা করে মোট ১৬,৫০,০০০/- (ষোল লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বিতরণ করা হয়েছে।

আজ ২৩ মে (শনিবার) উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাঃ যোবায়ের হোসেন জামে মসজিদ কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকগণকে এই নগদ অর্থ প্রদান করেন। রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে উপহারের এই অর্থ বিতরণ করা হয়।

ঈদ উপহার/অর্থ বিতরণকালে অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) জনাব আকলিমা বেগম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব ইয়াসমিন বেগম এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, কোন জামে মসজিদ বাদ পড়ে গেলে ‘উপজেলা নির্বাহী অফিসার, রাজারহাট, কুড়িগ্রাম’ বরাবর আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই করে পরবর্তী কিস্তিতে উপহার/টাকা প্রদান করার ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..