× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অসহায়, ক্ষুধার্ত, মানসিক ভারসাম্যহীন ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে চরফ্যাশনের সাবেক কাউন্সিলর জহির রায়হান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
সুবিধাবঞ্চিত মানুষের পাশে

কামরুজ্জামান শাহীন॥ উৎসবের নিয়ন আলো আর উচ্চস্বরে চলতে থাকা গানের মূর্চ্ছনায় চাপা পড়ে কিছু ক্ষুধার্ত, মানসিক ভারসাম্যহীন ও সুবিধাবঞ্চিত মানুষের কান্নার শব্দ। দূর থেকে ভেসে আসা খাবারের সুগন্ধে দিশেহারা ক্ষুধার্ত, মানসিক ভারসাম্যহীন ও সুবিধাবঞ্চিতদের কষ্টে কাতর হয়ে চরফ্যাশন পৌরসভা ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহির রায়হান ক্ষুধার্ত, মানসিক ভারসাম্যহীন ও সুবিধাবঞ্চিত মানুষের জ্বালা একটু হলেও নিজ উদ্যোগে দূর করার চেষ্টা করেন।

তাকে দেখা যায় বিভিন্ন সময় অসহায়, ক্ষুধার্ত,মানসিক ভারসাম্যহীন ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে খাবার নিয়ে নিজ হাতে খাওয়াতে, বস্ত্র পড়িয়ে দিতে এমনকি বুকে জড়িয়ে নিতে।

জহির রায়হান জানান, তার প্রতিদিনের মেহমানের তালিকায় গরীব দুঃখী ছাড়াও আছেন কিছু প্রতিবন্ধী, মানুষিক ভারসাম্যহীন মানুষ, যারা আগে অধিকাংশ সময়ই ক্ষুধার তাড়নায় রাস্তায় ঘুরে বেড়াত, তাদের জন্য এই তরুণ উদ্দ্যোক্তা নির্দিষ্ট খাবার স্থান ঠিক করে দিয়েছেন। তাকে দেখা যায় বিভিন্ন সময় ওই সব মানুষকে খুঁজে খাবার সরবরাহ করতে।

মানবপ্রেমী জহির রায়হান বলেন, অসহায় মানুষগুলোর পাশে দাড়াতে আমার ভালো লাগে। ক্ষুধার্ত, অসহায়, ভারসাম্যহীন ও সুবিধাবঞ্চিত মানুষগুলোর জন্য আমার মন কান্দে। ছোট বেলা থেকেই এই কাজটি আমি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। অর্থনৈতিক ভাবে নিজেও উচ্চবিত্ত কোনো পরিবারের সন্তান নয়। তারপরও ভালোবেসে সামর্থ্য অনুযায়ী অসহায়, দরিদ্র, ভারসাম্যহীন ক্ষুধার্ত, বঞ্চিত মানুষগুলোর পাশে দাড়াতে চেষ্টা করি। এই কাজে আমি অনেক বেশি তৃপ্তি পাই। আমার যতটুকু সামর্থ অনুয়ায়ী সহযোগিতা করে থাকি। তিনি সমাজের ভিত্তবানদের কাছে ওই সব ক্ষুধার্ত,সুবিধাবঞ্চিত ও মানসিক ভারসাম্যহীন মানুষগুলোর পাশে দাড়ানোর অনুরোধ করেন।

তিনি বলেন,আপনার একটু সহযোগীতায় এসব অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।


এ ক্যটাগরির আরো খবর..