× Banner
সর্বশেষ
প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট

ঘূর্ণিঝড় আম্পানে শার্শায় গাছ ভেঙে চাপা পড়ে ৪ জনের মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
গাছ ভেঙ্গে চাপা পড়ে মৃত্যু, চাপা পড়ে মৃত্যু, যশোরে মৃত্যু, ঘূর্ণিঝড় আম্পানে মৃত্যু, ঘূর্ণিঝড় আম্পান, শার্শায় ঘূর্ণিঝড় আম্পান, যশোরে ঘূর্ণিঝড় আম্পানে মৃত্যু, শার্শায় গাছের চাপায় মৃত্যু

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল(যশোর): আম্পানের প্রভাবে যশোরে প্রবল ঝড় হচ্ছে। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে যশোরের শার্শা উপজেলায় গাছ ভেঙে চাপা পড়ে নারী-পুরুষসহ চারজনের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (২০ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- শার্শার জেলে পাড়ার সুশিল মণ্ডলের ছেলে গোপাল বিশ্বাস (৬৫), জামতলার পলাশির ছেলে মুক্তার আলী (৬০), গোগা গ্রামের শাজাহানের স্ত্রী ময়না খাতুন (৪০), ও মষিয়াডাঙ্গা গ্রামের মোবারক আলীর ছেলে মিজানুর রহমান।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে শার্শার বিভিন্ন গ্রাম এলাকায় এক নারী ও তিন পুরুষ নিহত হয়েছেন। মৃতদের নিজ নিজ বাড়িতে দাফনের কার্যক্রম চলছে।

 


এ ক্যটাগরির আরো খবর..