× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

কুড়িগ্রামে নতুন করে একই পরিবারে করোনায় আক্রান্ত ৩ জন

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২০
কুড়িগ্রামে করোনা শনাক্ত

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ কুড়িগ্রামে নতুন করে আরো তিনজন করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্ত ৩ জন একই পরিবারের সদস্য। ঢাকা ফেরত ওই পরিবারের সদস্যরা তাদের নমুনা আইইডিসিআ -এ পরীক্ষার জন্য দিয়ে কুড়িগ্রামে ত্রিমোহনী এলাকায় নিজ বাড়িতে আসেন।
বুধবার আইইডিসিআর থেকে আসা রিপোর্টে ওই পরিবারের ৩ সদস্য কোভিড ১৯ পজিটিভ শনাক্ত হওয়া নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান।
কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম  জানান, আক্রান্তরা কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনী এলাকার বাসিন্দা। এদের মধ্যে ১৪ বছরের এক কিশোরী, ১৮ বছর বয়সী একজন যুবতী এবং ৩০ বছর বয়সী একজন যুবক  রয়েছেন। তারা ঢাকায় আইইডিসিআর -এ নমুনা দিয়ে নিজ বাড়িতে আসে।
স্বাস্থ্য বিভাগের করোনা আপডেট কেন্দ্র থেকে জানানো হয়, মঙ্গলবার রংপুর পিসিআর ল্যাব থেকে কোন রিপোর্ট না আসলেও আইইডিসিআর থেকে বুধবার ৩ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে কুড়িগ্রাম সদর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেঁড়ে ২৯জন এবং জেলায় মোট ৬০ জনে দাঁড়িয়েছে।
কুড়িগ্রামে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছে সদর উপজেলায় ২৯জন, চিলমারী উপজেলায় ২ জন, ফুলবাড়ী উপজেলায় ৭জন, রৌমারী উপজেলায় ৩ জন, নাগেশ্বরী উপজেলায় ৬জন, ভূরুঙ্গামারী উপজেলায় ৬জন, উলিপুর উপজেলায় ৪জন এবং রাজারহাট উপজেলায় ৩ জন সহ মোট ৬০জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ জন।
স্বাস্থ্য বিভাগের করোনা আপডেট কেন্দ্র থেকে আরো জানানো হয়, গতকাল মঙ্গলবার পর্যন্ত জেলায় সংগৃহীত ১হাজার ৩শ ৬৯ জনের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলেও এখন পর্যন্ত ১ হাজার ২০ জনের রিপোর্টের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৫১ জনের রিপোর্ট পজেটিভ এবং আইইডিসিআর থেকে পাওয়া ৯ জনের পজিটিভ রিপোর্ট সহ   করোনায় আক্রান্ত রোগী মোট ৬০ জন।


এ ক্যটাগরির আরো খবর..