× Banner
সর্বশেষ
সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সাপাহারে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় ড. নদভী এম.পি’র পক্ষে ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২০
ড. নদভী এমপির পক্ষে ত্রাণ

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সংসদীয় আসন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় একহাজার হতদরিদ্র কর্মহীন দিনমজুরে মাঝে চট্টগ্রাম -১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র পক্ষে ত্রাণ সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয় ১৯ মে মঙ্গলবার।
প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র ত্রাণ তহবিল ও তাঁর প্রতিষ্ঠিত এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে কোটালপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার মহামারি করোনা ভাইরাসে কর্মহীন দিনমজুর ও হতদরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ ও অনুমতিক্রমে শুভেচ্ছার নিদর্শন হিসেবে এসব ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ। দুপুর বারটা ও বিকেল তিনটায় কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া পৌরসভা মিলায়তনে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।
কোটালীপাড়া উপজেলা মিলনায়তনে বিতরণকালে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা যুবলীগের সভাপতি মতিয়ার রহমান হাজরা, যুবলীগের সদস্য বুলবুল শেখ, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফয়সাল আহমদ বনি প্রমুখ ।
বিকেল তিনটায় টুঙ্গিপাড়া উপজেলা মিলনায়তনে বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল শেখসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ।
উভয় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মাননীয় সাংসদ ড. আবু রেজা নদভী’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফজলে এলাহী আরজু  ও লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক  যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, আহমুদুল হক বাবু প্রমূখ


এ ক্যটাগরির আরো খবর..