× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

যশোরে আইসোলেশনে নারীর মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ মে, ২০২০
যশোরে আইসোলেশনে নারী

আবুল কালাম আজাদ, যশোর: যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসারত অবস্থায় জাহানারা বেগম (৬০) নামে এক নারী মারা গেছেন।
তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষাগারে পাঠানো হলেও এখনো ফলাফল এসে পৌঁছায়নি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, গত ১৭ মে বেলা একটা ৫০ মিনিটে জাহানারা হাসপাতালে ভর্তি হন। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তাকে মহিলা পেয়িং ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষাগারে পাঠানো হয়। একই সঙ্গে তাকে করোনা আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়।

আজ সকাল ৮টা ৫০ মিনিটে জাহানারা মারা যান। কিন্তু করোনা পরীক্ষার ফল এখনো এসে পৌঁছায়নি বলে জানান সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. রেহেনেওয়াজ।

মৃত জাহানারা যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান আরএমও ডা. আরিফ।
তিনি জানান, সতর্কতার সঙ্গে মরদেহ দাফনের জন্য ওই নারীর স্বজনদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই নিয়ে যশোর  জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসারত অবস্থায় মোট চারজনের মৃত্যু হলো।


এ ক্যটাগরির আরো খবর..