× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নবীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, আটক ২

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ মে, ২০২০
পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাত

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ): হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেওপাড়া গ্রামের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সৈয়দ আলী(৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার রাত ৭টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে  এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলী(৬০) দেওপাড়া গ্রামের মৃত রাহাত উল্ল্যাহর পুত্র। এঘটনায় তাৎক্ষণিক ২জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামের সৈয়দ আলীর পুত্র সুমন মিয়া একই গ্রামের মৃত মতিন মিয়ার পুত্র রুবেল মিয়ার কাছে ৫শ টাকা পাওনা ছিল। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রুবেলের কাছে পাওনাকৃত ৫শ টাকা ফেরত চায় সুমন মিয়া। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সুমন ও রুবেলের মধ্যে বাকবিত-া হয়। পরে স্থানীয় মুরুব্বিরা পরিস্থিতি শান্ত করে ওইদিনই ইফতারের পরপর বিষয়টি মীমাংসা করে দেয়ার আশ্বাস দিয়ে উভয়কে বাড়িতে পাঠিয়ে দেন। ইফতারের শেষে স্থানীয় দেওপাড়া বাজারে স্থানীয় মুরুব্বিয়ানসহ বিষয়টি মীমাংসার বসেন।
এসময় উক্ত বৈঠকে সৈয়দ আলী,তার পুত্র সুমন মিয়াসহ আত্মীয় স্বজন ও রুবেল মিয়ার আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। বৈঠক শুরু হওয়া মাত্রই হঠাৎ করে রুবেল ও তার লোকজন সুমনের পিতা সৈয়দ আলী ও চাচা আনছব আলীর উপর হামলা চালায়।
এসময় রুবেল তার হাতে থাকা ছুরি দিয়ে সৈয়দ আলী ও আনছব আলীকে আঘাত করে রক্তাক্ত করে। গুরুতর আহত অবস্থায় আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সৈয়দ আলীকে মৃত ঘোষণা করেন। এবং আশংকাজনক অবস্থায় আনছব আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আজিজুর রহমান নেতৃত্বে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলমসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। তাৎক্ষণিক ছুরিকাঘাতকারী রুবেল মিয়াসহ ২জনকে বাহুবল থানা পুলিশের সহযোগীতায় আটক করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আজিজুর রহমান নিহতের সত্যতা নিশ্চিত বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এঘটনায় মূল হোতা রুবেলসহ ২জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..