× Banner
সর্বশেষ
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার  দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ হবে – স্বাস্থ্যমন্ত্রী বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার – বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ মে, ২০২০
ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য সুরক্ষা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এপি’র উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

১৮ মে সকাল ১০ টায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১শত পিপিই, ৫শ’ গ্লোবস ও ৫শ’ মাস্ক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাসের হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসা মো. আরাফাত ইমাম, ওয়ার্ল্ড ভিশন বিরামপুর এপিসি’র ব্যবস্থাপক কাজল দ্রং, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা আনোয়ার হোসেন, গ্লোরিয়া রোজারিও, উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মহিলা কলেজ মাঠে উপজেলার উমার, আলমপুর জাহানপুর ও ধামইরহাট ইউনিয়নের ২৮৮ জনের মাঝে হাইজিনিং কিডস, সাবান, ব্লিসিং পাউডার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও স্যানিটারী প্যাড বিতরণ করে ওয়ার্ল্ড ভিশন।


এ ক্যটাগরির আরো খবর..