× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

সালথায় স্বাস্থ্যবিধি না মেনে কেনাকাটায় উপচেপড়া ভিড়

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মে, ২০২০
কেনাকাটায় উপচেপড়া ভিড়

আবু নাসের হুসাইন, সালথাঃ ফরিদপুরের সালথা উপজেলায় সরকারিভাবে সীমিত সময় শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্তে স্বাস্থ্যবিধি কেউ মানছেন না। ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতিনিয়ত কাপড়, কসমেটিক ও সেলুনসহ বিভিন্ন দোকানে শুরু হয়েছে মানুষের উপচেপড়া ভিড়।
এর আগে করোনাভাইরাস সংক্রমণে উপজেলাব্যাপী লকডাউন ঘোষণা করেন প্রশাসন। এরপর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বাহিনীর তৎপরতায় সামাাজিক দূরত্ব বজায় রাখাসহ দোকানপাট ও যানবাহন সীমিত আকারে চলাচল করে। ঈদুল ফিতর উপলক্ষে সরকার লকডাউন শিথিল করলে গত কয়েকদিন যাবত  সালথা সদর, বালিয়া বাজার, ঠেনঠেনিয়া, রসুলপুর, নকুলহাটি, সোনাপুর, রামকান্তপুর, কাগদি, মাঝারদিয়া, ফুলবাড়িয়া, যদুননদী বাজারসহ বিভিন্ন এলাকার বাজারগুলোতে নারী, পুরুষ ও শিশুদের উপচেপড়া ভিড় শুরু হয়েছে। তারা মানছেন না স্বাস্থ্যবিধি। অধিকাংশ ক্রেতা ও বিক্রেতাগন মাস্ক ব্যবহার করছেন না। মাছ ও মাংস বাজারের চিত্রও অনুরূপ।
এদিকে সারাদেশে করোনাভাইরাসে ক্রমেই মৃত্যু ও আক্রান্তে সংখ্যা বৃদ্ধি পাওয়ার মূহুর্তে অত্র উপজেলায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলাচল করায় করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম কাজে আসবে কিনা তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার জানান, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনগণকে সচেতন করার প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। এরপরও কেউ সরকারি নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..