× Banner
সর্বশেষ
এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি

রমজানের শেষ ভাগ দোজখের আগুন থেমে মুক্তি বর, শেষ দশকের বিশেষ চার আমল

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ মে, ২০২০
শেষ দশকের বিশেষ চার আমল

আজ ২২ রমজান। মাহে রমজানের শেষ দশক চলছে। এই শেষ দশক সম্পর্কে প্রিয়নবি রসুলুল্লাহু সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম’ বলেছেন : রমজানের শেষ ভাগ দোজখের আগুন থেমে মুক্তি বর।

মাহে রমজান এক মহা প্রশিক্ষণের মাস। এ মাসে সিয়াম পালনের মাধ্যমে যেসব বিষয়ে প্রশিক্ষণ লাভ হয় তা যেন রমজান শেষে হারিয়ে না যায় সে ব্যাপারে অবশ্যই দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে।

মাহে রমজানে আল্লাহর নেক বান্দাগণ সিয়াম পালনের মাধ্যমে গুনাহ খাতা থেকে মুক্ত হতে পারেন অনায়াসে। এর সেহরি ইফতার তারাবির মধ্যে সেই সওয়াব লুকিয়ে থাকে। শয়তান অবিরত মানুষকে পাপ করতে উদ্বুদ্ধ করে। সায়িমের নিকট শয়তান বন্দিদশা লাভ করে। অথচ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাত্সর্য এই ষড়িরপুর ওপর শয়তানের প্ররোচনা স্তিমিত হলেও যারা লোক দেখানো ইবাদত করে তারা কিন্তু ঐ রিপুগুলোর অধীন হয়ে পড়ে। রিপু শব্দের অর্থ শত্রু।

হাদিস শরিফে আছে রমজান মাসে অধীনস্থ কাজের লোকদের কাজের ভার কমিয়ে দেবে। এটা কিন্তু খুব কম লোকেই পালন করে। প্রিয়নবি রসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম’ বলেছেন ওরা তোমাদের ভাই, তোমরা যা খাবে যা পরবে তা-ই খেতে দেবে, পরতে দেবে। অধিক মুনাফা পাওয়ার আশায় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্টে ফেলে দেয় তাদের সিয়াম কোনো ফল বয়ে আনবে না—এটাই সত্যি।

শেষ দশকের বিশেষ চার আমল

রমজানের শেষ দশকে রাসুলুল্লাহ (সা.) ইবাদত-বন্দেগিতে আরো বেশি মনোযোগী হতেন। অন্যান্য সময়ে করা আমলগুলো এই সময় বৃদ্ধি পেত। শেষ দশকে রাসুল (সা.)-এর কয়েকটি আমল হলো—

১. রাত্রি জাগরণ : আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রমজানের শেষ দশকে রাসুলুল্লাহ (সা.) ইবাদতের জন্য লুঙ্গি শক্ত করে বেঁধে ফেলতেন তথা ইবাদতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেন। সারা রাত জেগে ইবাদত করতেন এবং স্বীয় পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন। (সহিহ বুখারি ও মুসলিম)

২. লাইলাতুল কদর অনুসন্ধান : লাইলাতুন অর্থ রাত। কদরের এক অর্থ সম্মান, মর্যাদা, সুমহান। আরেক অর্থ তাকদির বা ভাগ্য নির্ধারণ। লাইলাতুল কদর অর্থ সম্মানিত রজনী বা ভাগ্য নির্ধারণের রজনী। এই রাত হাজার মাসের চেয়ে মর্যাদাবান এবং এই রাতে পরবর্তী এক বছরের ভাগ্য নির্ধারিত করা হয় বলে এই রাতকে লাইলাতুল কদর বলা হয়। মহানবী (সা.) এ রাত অনুসন্ধান করতেন এবং উম্মতকেও অনুসন্ধান করতে বলেছেন। ইরশাদ হয়েছে, তোমরা রমজানের শেষ ১০ দিনের বিজোড় রাতে শবেকদর তালাশ করো। (সহিহ বুখারি)

কদরের রজনীর নির্দিষ্ট বর্ণনা কোরআন ও হাদিসে নেই। ফলে রাতটি নির্ণয়ে ইমামদের মধ্যে মতভিন্নতা রয়েছে। কারো মতে কদর রমজানের ২১তম রাত, কারো মতে ২৩তম রাত, কেউ বলেন ২৫তম রাত, কেউ বলেন ২৯তম রাত। ইমাম আবু হানিফা (রহ.)-এর মতে ২৭তম রাত।

৩. ইতিকাফ করা : ইতিকাফ অর্থ অবস্থান করা, আটকে রাখা, নিজেকে বন্দি করা, মসজিদে অবস্থান করা ইত্যাদি। ইসলামী শরিয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি ও ইবাদতের উদ্দেশ্যে রমজানের শেষ ১০ দিন মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। ইতিকাফ রমজানের শেষ দশকের বিশেষ আমল। ভোগবাদী দুনিয়ার মিথ্যে মায়া ত্যাগ করে, পরিবার-পরিজন, চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি বর্জন করে কেবল মনিবের সন্তুষ্টির জন্য একান্তে বসে ইবাদত বন্দেগি করা উচ্চ মানসম্পন্ন মুমিনের পরিচয়। আয়েশা (রা.) বলেন, মহানবী (সা.) রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, যে পর্যন্ত না আল্লাহ তাঁকে ওফাত দান করেন। তাঁর পরে তাঁর স্ত্রীরা এভাবে ইতিকাফ করতেন। (সহিহ বুখারি ও মুসলিম)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) প্রতিবছর রমজানের শেষ ১০ দিন ইতিকাফ করতেন। যে বছর তাঁকে তুলে নেওয়া হয়, সে বছর তিনি ২০ দিন ইতিকাফ করেছিলেন। (সহিহ বুখারি)

৪. সাদাকাতুল ফিতর আদায় : সাদাকা অর্থ দান, জাকাত ইত্যাদি। আর ফিতর অর্থ ভঙ্গ করা, বিদীর্ণ করা, সৃষ্টি করা ইত্যাদি। উভয় শব্দের যৌথ অর্থ দানের মাধ্যমে ভঙ্গ করা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন দান ও ঈদ উদ্যাপনের মাধ্যমে রোজা ভঙ্গ করা হয়, তাই এই দান সাদাকাতুল ফিতর এবং এই দিনকে ঈদুল ফিতর বলা হয়। ধনী স্বাধীন মুসলমান ব্যক্তির ওপর সাদাকায়ে ফিতর ওয়াজিব। মহানবী (সা.) রমজানে অধিক পরিমানে দান করতেন। আয়েশা (রা.) বলেন, রমজানে রাসুল (সা.)-এর দান সদকা করার ব্যাপারে উৎসাহ উদ্দীপনা অধিক বেড়ে যেত। তিনি রমজান মাসকে শারুল মুয়াসাত তথা সহানুভূতির মাস বলে ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..