× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

একুশ দিন ব্যাপি চলছে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের ধান কাটার কাজ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
ছাত্রলীগের ধান কাটার কাজ

অংকন তালুকদার: গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একুশ দিন ব্যাপী চলছে বিনা পারিশ্রমিকে হতদরিদ্র ও অসহায় মানুষদের ধান কাটার কাজ।শ্রমিক সংকটে যারা তাদের নিজের জমির ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছিলেন না, তাদের ধান নিজ উদ্যোগে জমি থেকে কেটে নিয়ে বাড়িতে পৌঁছে দিচ্ছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ই মে) কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে কুশলা ইউনিয়নের, টুটাপাড়া গ্রামের এক অসহায় দারিদ্র্য কৃষক রুমন শেখ এর দেড়বিঘা জমির ধান কেটে তার বাড়ি পৌছে দেওয়া হয়।
এসময় ধান কাঁটায় অংশগ্রহন করেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম(রফিক),সহ-সভাপতি সাজ্জাদ সুমন,নিয়াজ মোরশেদ, শামিম দাড়িয়া, কুশলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম কাবুল হোসেন,সাধারন সম্পাদক নাজমুস সাকিব সহ কোটালীপাড়া উপজেলা ও কুশলা ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, ছাত্রলীগ নেতাকর্মীরা সবসময়ই বিপন্ন মানুষের পাশে থাকবে জানিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম (রফিক) বলেন, কোটালীপাড়া উপজেলার যে কোন ইউনিয়নে ও যেখানেই কৃষক শ্রমিক সংকটে পড়বে সেখানেই ছুটে যাবে ছাত্রলীগ।


এ ক্যটাগরির আরো খবর..