× Banner
সর্বশেষ
কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন-বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর প্রচন্ড গরমে তেল পাম্পগুলোর লম্বা লাইনের মানুষকে সরবত পান করালেন যুবদল নেতা ইমদাদুল হক ইমদা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে – এস এম জিলানী বেনাপোল পৌরসভার মেয়র হিসাবে আবু তাহের ভারতকে দেখতে চায় পৌরবাসি মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

মহামারী করোনায় ই-কমার্স খাতে প্রতিমাসে ক্ষতি ৬৬৬ কোটি

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ মে, ২০২০
করোনায় ই-কমার্সে ক্ষতি

বাংলাদেশে করোনার প্রভাব পড়েছে ই-কমার্স খাতে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ই-কমার্স খাতে প্রতিমাসে ক্ষতির পরিমাণ ৬৬৬ কোটি টাকা।  জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।

বুধবার (১৩ মে) বাণিজ্য মন্ত্রণালয় ও ই-ক্যাবের ই-কমার্স সংক্রান্ত গৃহীত পদক্ষেপ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে অনলাইনে এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে এ সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। সম্মেলনে ই-ক্যাবের অর্থ সম্পাদক আব্দুল হক অনু করোনাভাইরাসের প্রভাবে ই-কমার্স খাতের ক্ষয়ক্ষতির বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।

ই-ক্যাবের অর্থ সম্পাদক আব্দুল হক অনু জানান, লক-ডাউনের কারণে দেশের ই-কমার্স খাতের প্রায় ৯০ শতাংশ প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে না। বর্তমানে বাংলাদেশে ই-কমার্সের বাজার ৮ হাজার কোটি টাকার। এ সেক্টরে কাজ করছে ১ লাখ ২৫ হাজার কর্মী। এর মধ্যে ২৬ শতাংশ নারী এবং ৭৪ শতাংশ পুরুষ। ই-ক্যাবের মোট মেম্বার ১ হাজার ১০০ জন।

করোনার কারণে মোট ই-কর্মাস প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করেছেন। এসব প্রতিষ্ঠান বেশিরভাগ ক্ষেত্রে নিত্য-পণ্য ও ওষুধ সরবরাহ করেছে। করোনা ভাইরাসের কারণে স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করতে না পারায় ই-কমার্স খাতে প্রতিমাসে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে ৬৬৬ কোটি টাকা।

ই-ক্যাব সভাপতি শমী কায়সার বলেন, আমাদের ই-কমার্স খাতে ৫ লাখ কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এখন ই-কমার্স খাতে আলাদা খাত ঘোষণা করার সময় এসেছে। কারণ আমরা ব্যাংকঋণ নিতে গেলে সমস্যায় পড়তে হবে। যদি প্রণোদনা নাও পাই তারপরও আমরা আগামী কয়েক বছরের জন্য কর্পোরেট ট্যাক্স মওকুফ চাই। পাশাপাশি করোনা-কালীন ২ শতাংশ সুদে ১ বছরের গ্রেস পিরিয়ডসহ ব্যাংকঋণ দেওয়ার অনুরোধ জানান তিনি।

সংবাদ সম্মেলনে অংশ নেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও। তিনি বলেন, দেশে ই-বাণিজ্য প্রসারে বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। দেশে ই-কমার্সের প্রসার ঘটানো প্রয়োজন। চলমান পরিস্থিতিতে যারা কর্মহীন হয়েছেন, তাদের ই-কমার্সে কাজে লাগানো যেতে পারে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন এবং কোভিড-১৯ পরিস্থিতিতে ই-কমার্সের গুরুত্ব তুলে ধরতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..