× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

করোনার প্রভাবে ভালো নেই ফুলবাড়ীর তুলা চাষীরা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ মে, ২০২০
ফুলবাড়ীর তুলা চাষী

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী(কুড়িগ্রাম) সংবাদদাতাঃ করোনা মহামারিতে থমকে গেছে বিশ্ব।করোনার বিরূপ প্রভাবে বিপর্যয় নেমে এসেছে জনজীবনে।সবার প্রত্যাশা কেটে যাবে অন্ধকার।নতুন সূর্য্যের আলোয় আলোকিত হবে বিশ্ব।অপেক্ষা শুধু সময়ের।কবে সেটা? উত্তরটা এখনও অজানা।

এদিকে করোনার প্রাদুর্ভাবে ভালো নেই ফুলবাড়ীর তুলা চাষীরা। লকডাউনের কারনে তারা বিক্রি করতে পারছেন না উৎপাদিত তুলা।
তাদের সাড়া বছরের পরিশ্রমে উৎপাদিত ফসলে বর্তমানে ইঁদুরের বসতঘর।
উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারি গ্রামের তুলাচাষী মোঃ রফিকুল ইসলাম(৫০) জমির উদ্দিন(৭০)আঃ জব্বার(৭৮) জয়নাল আবেদীন(৪৫)সুলতান আলী(৬৫) ও ইউসুফ আলী(৪০) বলেন,আমরা এ বছর এই এলাকার  চল্লিশ জন কৃষক তুলা উন্নয়ন বোর্ডের পরামর্শে প্রায় ৫৮ বিঘা জমিতে তুলা চাষ করেছি।তুলা ক্ষেতে সঠিকভাবে পরিচর্যা করার কারনে ফলনও ভালো হয়েছে।আমরা সকল তুলাচাষী ফসল বাড়ীতে তুলেছি।তবে বর্তমান করোনা পরিস্হিতির কারনে তুলা উন্নয়ন বোর্ড আমাদের কাছ থেকে তুলা কিনছেন না।অন্যদিকে ঘরে রাখা তুলার বস্তায় ইঁদুরের উৎপাত শুরু হয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের কষ্টের ফসল নস্ট হয়ে যাবে।
তারা আরও বলেন,আমাদের অনেকেই অন্যের জমি বর্গা নিয়ে তুলাচাষ করেছে। আর জমির মালিক ফসল ঘরে তোলার পর থেকে টাকার জন্য চাপ দিচ্ছে।তুলা বেচতে না পারলে আমরা টাকা কিভাবে দিব।তুলাচাষের উপড়েই চলে আমাদের জীবন-জীবিকা। তুলা বেচতে না পারায় বর্তমানে আমাদের করুণ অবস্হায় দিনযাপন করতে হচ্ছে। আর তুলা উন্নয়ন বোর্ড ছাড়া অন্যকারো কাছে তুলা বিক্রির সুযোগ না থাকায় অতি শীঘ্রই তাদের উৎপাদিত তুলা কেনার জন্য তুলা উন্নয়ন বোর্ডের কাছে দাবি জানান তারা।
এ বিষয়ে উপজেলা কটন ইউনিট অফিসার লুৎফর রহমান দি নিউজকে বলেন, এ বছর আবওহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় লক্ষ্য মাত্রার চেয়েও অধিক তুলা(৫০০ মণ) উৎপাদিত হয়েছে।করোনা সংকটের মধ্যেও আমরা কৃষকের উৎপাদিত তুলা কেনার প্রক্রিয়া অব্যাহত রেখেছি।চলতি মাসের মধ্যেই সকলের তুলা কেনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..