× Banner
সর্বশেষ
বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

মেহেরপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক ও হাজী সমিতির সভাপতির ইন্তেকাল

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর জেলা হাজী সমিতির সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রবীন শিক্ষক হাজী হেকমতুল্লাহ (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ রাজিউন)। শনিবার দিনগত রাত সাড়ে ১১ টার সময় তিনি কুষ্টিয়া হার্ড সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের ছেলে মেহেরপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল গনি জানান, শনিবার বিকালে তার পিতা হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত তাকে মেহেরপুর জেলারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া হার্ড সেন্টারে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার বেলা ২ টায় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

তার দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ, মেহেরপুর পৌর মেয়র আলহাজ¦ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু, জলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, উপদেষ্টা আলহাজ আসকার, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল প্রমুখ উপস্থিত ছিলেন।হাজী হেকমতুল্লাহ ১৯৬৪ সালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং ১৯৯১ সালের ১ ডিসেম্বর অবসর গ্রহন করেন। তিনি মেহেরপুর জেলা হাজী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি জেলা মার্কাসের সাথী সদস্য ছিলেন।

তার মৃত্যুতে শিক্ষক সমাজ, হাজী সমিতি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সব শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..