× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

মাদারীপুরের রাজৈরে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত-১১

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ মে, ২০২০
রাজৈরে দুই গ্রুপের সংঘর্ষ

ষ্টাফ রিপোর্টার। মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুরে আধিপত্যকে কেন্দ্র করে  দু’গ্রুপের সংঘর্ষে নারী সহ ১১ জন আহত হন। এ সময় বেশ কয়েকটি বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সূত্রে জানা যায় গতকাল দেলোয়ার বেপারী গং গোলাম মওলা চৌকিদারের বাড়ী ভাংচুর করলে উপস্থিত আঃ মান্নান হাওলাদারের ছেলে সুমন হাওলাদার বাড়ি ঘর ভাংচুর করতে বাধা দেয়। এর পর থেমে যায় সংঘর্ষ। পরে সন্ধার সময় মান্নান হাওলাদারের ছেলেকে একলা পেয়ে মারার উদ্দ্যেশে দেলোয়ার বেপারী গং ধাওয়া দেয়। মান্নান হাওলাদারের ছেলে দৌড়ে বাড়ী গিয়ে তার ভাইদের নিয়ে এসে দেলোয়ার গংদের ধাওয়া করে বাড়ী তে উঠিয়ে দিলে দু’পক্ষের তুমুল সংঘর্ষ শুরু হয়।

এমতাবস্থায় রাজৈর থানার পুলিশ এসে স্হানীয় মেম্বার সাগর বেপারী ও পার্শবর্তী মেম্বার বাচ্চু শিকদারকে মিমাংসার দায়িত্ব দেন। পুলিশের কথা অনুযায়ী মঙ্গলবার বিকালে শালিশ বসার কথা থাকলেও দেলোয়ার গং শালিশ গনের কথা অমান্য করে মান্নান হাওলাদারে বাড়ী আক্রমন করে এবং ঘরবাড়ী লুটপাট করে। পরে মান্নান হাওলাদারের লোকজন এসে তাদের উদ্ধার করে। এর পর পুলিশ এসে সংঘর্ষ থামিয়ে দেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়াও প্লাল্টা ধাওয়ার ঘটনার সময় এমারাত হাওলাদার (৪০),জাফর হাওলাদার (৪৭), শাহীন বেপারী(২৫),ভুলু বেপারী (৫৩),কামাল হাওলাদার(৪৪),লুৎফর বেপারী(৪০),কামাল বেপারী(৬৬), নজু বেপারী(৩৬), রিয়াজ হাওলাদার(৩৪),তানিয়া বেগম(৩৪),আবুল বেপারী(৫৪), সহ মোট ১২ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তানিয়া ও আবুল বেপারীকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এলাকায় এখন থমথমে অবস্থা পরিস্থিতি বিরাজ করছে।শালিসদের একজন বাচ্চু মেম্বার বলেন এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি আমরা ঘটনাটি মিমাংসার চেষ্টা করছি।

রাজৈর থানার অফিসার ইনচার্জ খন্দকার শওকত জাহান সাংবাদিকদের বলেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..