× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

রাজারহাটে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টিসমৃদ্ধ বিস্কুট বিতরণ

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ মে, ২০২০
পুষ্টিসমৃদ্ধ বিস্কুট বিতরণ

এ.এস.লিমন, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:  কুড়িগ্রামের রাজারহাটে করোনা ভাইরাসের কারণে উপজেলার  সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পুষ্টিসমৃদ্ধ বিস্কুট পাচ্ছে না শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পুষ্টিযুক্ত খাবারের চাহিদা মিটাতে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে বিস্কুট বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রধান শিক্ষক মো.নুরইসলাম এর সভাপতিত্বে  শিশু শ্রেণী থেকে ৫ ম শ্রেণী পর্যন্ত মোট ৩১৭ জন শিক্ষার্থীদের মাঝে ৫০ প্যাকেট করে বিস্কুট বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ছোলেমান জানান, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় রাজারহাট উপজেলার ১২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৮ হাজার ৩৩৯ জন শিক্ষার্থীর মাঝে মোট ৫ লাখ ৫০ হাজার ১৭০টি বিস্কুটের প্যাকেট বিতরণ করা হবে।  এতে গড়ে প্রত্যেক শিক্ষার্থী  ৫০টি করে বিস্কুটের প্যাকেট পাবে। এ বিতরণী কার্যক্রম গত ৯ মে থেকে শুরু হয়েছে এবং ১৫ মে পর্যন্ত  বিতরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..