× Banner
সর্বশেষ
ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা

রাজারহাটে অসহায় কৃষকের পাশে কাস্তে হাতে ছাত্রলীগ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২০
রাজারহাটে অসহায় কৃষকে

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : রাজারহাটে  বোরো  মৌসুমের ধানকাটা সবেমাত্র শুরু। এখনো  মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালী ধান।  ধান কাটার মহা উৎসবে মেতে উঠেছে  কৃষক পরিবার।

বাড়ির উঠান গুলো কৃষাণ/কৃষাণিদের পদভারে মুখরিত। চারিদিকে শুধু ফসলের মাঠ। এ যেন এক সবুজের সমারোহ। গত তিন বছরের টানা বাম্পার ফলনের পর এ বছরেও ধানের বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষক  স্বপ্ন দেখতে শুরু করছে। চলছে ধান কাটার ব্যাপক প্রস্তুতি। দামটাও একটু বেশি। ধানের মন প্রতি ১০৪০ টাকা সরকারি ঘোষণায় কৃষকের চোখে মুখে এখন শুধু স্বপ্ন আর স্বপ্ন। কিন্তু  সেই স্বপ্নের ঘরে আগুন দিচ্ছে  করোনা নামক প্রাণঘাতী এক ভাইরাস।

দেখা দিয়েছে কৃষি শ্রমিকের সংকট। কেউ কেউ নিজেরাই নিজেদের ধান কাটলেও অসহায় অক্ষম কৃষকরা পরছে মহাবিপদে। ঠিক এ মুহুর্তে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে আজ ১২ মে (মঙ্গলবার) রাজারহাট উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা রোজা রেখে উপজেলার সদর ইউনিয়নের অসহায় কৃষক মোঃ আফজাল হোসেনের ১৫ শতক জমির ধান কেটে দিলো।

এ সময় ধান কাটায় অংশ নেয় উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুস ছালাম এবং  উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুমন রায়সহ ছাত্রলীগের সদস্য বৃন্দ। এসময় নেতৃবৃন্দ জানান বাংলাদেশের যে কোন সংকটপূর্ণ মুহুর্তে ছাত্রলীগ  মাঠে আছে ও থাকবে  এবং  ধান কাটার কাজ উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে  অব্যাহত থাকবে। এদিকে আফজাল হোসেন ধান কেটে দেওয়ায় উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ সকল সদস্যকে   ধন্যবাদ জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..