× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

ঢামেক হাসপাতাল যেন মৃত্যুপুরী, গত ৯ দিনে ৯১ জনের মৃত্যু

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ মে, ২০২০
ঢামেক হাসপাতাল মৃত্যুপুরী

ঢামেক হাসপাতাল যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।  গত ৯ দিনে ৯১ জনের মৃত্যু গত ৯ দিনে সেখানে মৃত্যু হয়েছে ৯১ জনের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের করোনা ওয়ার্ড বানানো হয়েছে। ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, ২ মে (শনিবার) সেখানে করোনা আক্রান্ত ও সাসপেকটেড রোগী ভর্তি শুরু হয়। রোববার (১০ মে) পর্যন্ত সেখানে ৮৯ জন ভর্তি রোগী মারা যান। আর দুজন মারা যান জরুরি বিভাগে। মোট মৃতের সংখ্যা ৯১। এদের মধ্যে সাতজন কোভিড-১৯ আক্রান্ত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এ বিষয়ে বলেন, ‘মৃত্যুর সংখ্যাটি আমি নির্দিষ্ট করে বলতে পারব না। তবে মৃত্যুর সংখ্যা নয়দিনে অনেক। এদের মধ্যে করোনা সাসপেকটেডের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি কোভিড-১৯ আক্রান্ত হয়েও মারা গেছে কয়েকজন।

হার্টের সমস্যা, শ্বাসকষ্টসহ নানা অসুখ নিয়ে রোগীরা সরাসরি কোভিড ইউনিটে ভর্তি হচ্ছে। অনেক হাসপাতাল ঘুরে তারা এখানে আসছে। যে রোগীগুলো মারা গেছে তাদের সবার অবস্থা খুব খারাপ ছিল।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ জানান, গত নয়দিনে ঢামেকের নতুন কোভিড-১৯ হাসপাতালে মারা গেছে ৯১ জন। গত ২ মে শুরু হয় বার্ন ইউনিটে কোভিড রোগী ভর্তির কর্যক্রম। এরপর থেকে একে একে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। সে অনুযায়ী রোববার পর্যন্ত ৯১ জন রোগীর মৃত্যু হয়েছে।

এদের মধ্যে সাতজন করোনা পজিটিভ। বাকিরা সাসপেকটেড। তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে রোগী ভর্তি আছে ১৯৫ জন। এর মধ্যে আইসিউতে আছে ১০ জন। এ কয়দিনে রোগী ভর্তি হয়েছিল প্রায় ৬০০ জন।


এ ক্যটাগরির আরো খবর..