× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

মাদারীপুরের বানর হত্যার কথা স্বীকার করলেন পাষন্ড শাহানা

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ মে, ২০২০
বানর হত্যাকারী শাহানা

মোঃফরহাদ শেখ, ষ্টাফ রিপোর্টার। মাদারীপুরের চরমুগরিয়ার চানচল্যকর ১৬ টি বানর হত্যার কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন চরমুগরিয়ার মধ্য খাগদী নিবাসি শাহানা(৫৫) নামের এক পাসন্ড গৃহবধূ।

মাদারীপুর পৌরসভার চরমুগরিয়া এলাকায় ঐ সব বানর হত্যার অভিযোগে গত শনিবার দিবাগত রাত ১.৩০ টার দিকে আটককৃত মধ্য খাগদী এলাকার লতু হাওলাদারের স্ত্রী শাহানা বেগম পুলিশের জিজ্ঞাসাবাদে বানরগুলোকে হত্যা করার কথা স্বীকার করলে বন সংরক্ষন আইনের মামলায় আসামি করে গতকাল  ১০.০৫.২০২০খ্রিঃ রবিবার বিকালে তাকে আদালতে প্রেরন করা হয়।

পুলিশ জানায়, চরমুগরিয়া এলাকায় গত ৫ মে খাবারের সাথে বিষ মিশিয়ে ১৬ টি বানরকে হত্যা করে দুস্কৃতিকারীরা। ঘটনার পরের দিন জেলা বন বিভাগের পক্ষ থেকে তাপস কুমার সেনগুপ্ত বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে বানর হত্যার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় শনিবার রাতে সন্দেহজনকভাবে লতু হাওলাদারের স্ত্রী শাহানা বেগমও তার দেবর আজিজ হাওলাদারের ছেলে আকু হাওলাদারকে আটক করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে শাহানা সব দোষ স্বীকার করে নিলে আকু হাওলাদারের ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। শাহানা বেগমের দুই ছেলে, এক মেয়ে ও স্বামী রয়েছে।

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও তদন্ত কমিটির সদস্য বদরুল আলম মোল্লা বলেন, বানর হত্যার ঘটনায় মাদারীপুর মডেল থানায় মামলা হলে সন্দেহজনক দুজনকে আটক করি। এদের মধ্যে শাহানা বেগম নামে এক নারী বানর হত্যার কথা স্বীকার করেন। তিনি জানিয়েছেন যে সে খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছিলেন বানরগুলোকে। এতেই বিষক্রিয়া হয়ে মারা গেছে বানরগুলো। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিষয়টি বোঝা যাবে। তবে তার দেবর দোষী না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

সামাজিক বনবিভাগের বন সংরক্ষন কর্মকর্তা তাপস কুমার সেনগুপ্ত বলেন ঐ নারী দোষ স্বীকার করেছে। তিনি (শাহানা) আরো বলেছেন ৩ মাস আগেও বিষ দিয়ে আরো ৮ টি বানর মেরেছিলো। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..