ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।। খুলনার পাইকগাছার লস্কর ইউনিয়ন পরিষদের ফেসবুক আইডি” আলোর দিশারী” আলো ছড়িয়ে দীর্ঘ আড়াই মাস পর চেয়ারম্যান কে, এম আরিফুজ্জামান তুহিন হারিয়ে যাওয়া প্রতিবন্ধী ছেলেকে ফিরিয়ে দিলেন পরিবারের কাছে।
রোববার সকালে প্রতিবন্ধি আরিফের ভাই আফেল চেয়ারম্যানের কাছ থেকে ভাইকে বুঝে নেয়। জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি ময়মনসিং-এর সদর কতোয়ালী থানার আলকাজ মিয়ার প্রতিবন্ধী ছেলে আরিফ আহম্মেদ হারিয়ে যায়। সেই থেকে আরিফ খুলনার পাইকগাছা উপজেলার লক্ষ্মীখোলার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে।
বিষয়টি স্থানীয় চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিনের দৃষ্টিগোচর হলে ছেলেটিকে তার পরিষদে ডেকে নিয়ে বিস্তারিত পরিচয় জানতে চাই। শারীরিক ও বাক প্রতিবন্ধী আরিফ কোন মতে তার পিতা ও জেলার নাম বলতে পারে।
পিতা-মাতার সাথে যোগাযোগের আগ পর্যন্ত দীর্ঘ এ আড়াই মাস যাবৎ সে চেয়ারম্যানের তত্ত্বাবধায়নে তার বাড়ীতে ছিল। আলোর দিশারী নামে একটি ফেইসবুক আইডিতে কয়েকটি মোবাইল নম্বর দিয়ে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে বলা হয়। বুধবার ময়মনসিং-এ তার পিতা ছেলের ছবি দেখে চিনতে পারে ও চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে।