× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী  

লকডাউনে ভার্চুয়াল রবীন্দ্রজয়ন্তী পালন, ভরসা অনলাইন উদ্‌যাপন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ মে, ২০২০
ভার্চুয়াল রবীন্দ্রজয়ন্তী পালন

ভয়াবহ করোনা পরিস্থিতিতে লকডাউনে স্তব্ধ গোটা বিশ্ব৷সেই রেষ পড়েছে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠানেও৷তাই এবার হবে ভার্চুয়াল রবীন্দ্রজয়ন্তী পালন৷ লকডাউনে ভরসা অনলাইন উদ্‌যাপন৷

এবার রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কবিগুরুর জন্মদিন পালনে ভার্চুয়াল জগতকেই বেছে নিয়েছে৷

রবি ঠাকুরের জন্ম বার্ষিকী তে তাঁকে শ্রদ্ধা জানাতে The Inked Voices নিয়ে এসেছে ‘ঘরে বসে রবীন্দ্র জয়ন্তী ১৪২৭’৷ অনুষ্ঠানটি সম্পূর্ণ অনলাইন-এ হচ্ছে৷ যার মধ্যে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুর কে নিয়ে প্রায় সমস্ত রকমের শিল্পকলা৷ যেমন গান, নাচ আবৃত্তি। জানালেন অনুষ্ঠানের প্রধান শিবায়াণ শেঠ।

রবীন্দ্রজয়ন্তীতে অর্থাৎ ২৫শে বৈশাখ শুক্রবার সন্ধে ছ’টা বেজে ত্রিশ মিনিটে স্যান্ড অ্যানিমেশন নিয়ে ফেসবুক লাইভে থাকবেন কলকাতার বালিশিল্পী বাদল বাড়ৈ৷ শিল্পী জানালেন,তার ফেসবুক পেইজ ও ইউটিউবে মাত্র কুড়ি মিনিটের এই শো চলবে৷ সেখানে শুকনো বালির সাহায্যে কিভাবে স্যান্ড অ্যানিমেশন করা হয় তা দেখাবেন৷ ইতিমধ্যেই তিনি বালিশিল্পের মাধ্যমে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন৷

দক্ষিণ ২৪ পরগণা সোনারপুরের মৈত্র পরিবারও অনলাইনে রবীন্দ্রজয়ন্তী পালন করবে৷ তার ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে থাকা পরিবারের রবীন্দ্রপ্রেমীদের কাছ থেকে গান কবিতা নাচের ভিডিও আনা হয়েছে৷ তা দিয়ে তৈরি হয়েছে একটি বিশেষ অনুষ্ঠান৷ এই কাজটির নেতৃত্বে ক্ষুদে অভিনেতা সামন্তক দ্যুতি মৈত্র৷ যাকে আপনারা ‘ভানুমতীর খেল’ ধারাবাহিকে টিনটিনের চরিত্রে দেখেছেন৷

আরও অনেক সাংস্কৃতিক সংগঠন অনলাইনে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন৷ বলা যায় তবুও রবীন্দ্রপ্রেমীদের মনে এবার বিষাদের ছায়া, প্রেমের ২৫ শে বৈশাখে প্রতি বছরের ন্যায় পালন করা যাবে না এই ভেবে৷


এ ক্যটাগরির আরো খবর..