× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

কোভিট ডেডিকেটেড হাসপাতালে ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
কোভিট হাসপাতালে নার্স নিয়োগ

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় ৫ হাজার ৫৪ জন নার্সকে সিনিয়র স্টাফ নার্স হিসেবে দেশের বিভিন্ন কোভিট ডেডিকেটেড হাসপাতালে পদায়নের জন্য সাময়িকভাবে নিয়োগ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্তদের ১৩ মে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৫ এপ্রিল করোনা মোকাবেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন বরাবর ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্সের জন্য চিঠি দেয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিকট সুপারিশকৃত নার্সের তালিকা থেকে আজ এই ৫ হাজার ৫৪ জন নার্সকে সাময়িকভাবে পদায়ন করা হলো। আগামী ১২ মের মধ্যেই ২ হাজার চিকিৎসক নিয়োগের কাজ সম্পন্ন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..