× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে একদিনে ৪৭ কোটি টাকার মৎস্য ও প্রাণিজ পণ্য বিক্রি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
একদিনে ৪৭ কোটি টাকার প্রাণিজ পণ্য বিক্রি

করোনা পরিস্থিতিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের মাধ্যমে মৎস্য ও প্রাণিজ পণ্য বিক্রিতে প্রতিনিয়ত অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। জেলা ও উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরসমূহের তত্ত্বাবধানে দেশের ৬৪ জেলায় আজ (৭ মে) একদিনে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে ৪৭ কোটি ৩৮ লক্ষ ৯৭ হাজার ৮ শত ৩৯ টাকা মূল্যের মৎস্য ও প্রাণিজ পণ্য বিক্রি হয়েছে। দেশের প্রান্তিক খামারিরা কুলভ্যান, ভ্যান, পিকআপ, অটোরিক্সা, মটর সাইকেল, অটোভ্যান, বাইসাইকেল, সিএনজি ও ট্রাক ব্যবহার করে ভ্রাম্যমান এ বিক্রয় সম্পন্ন করেছে।

এইদিন ভ্রাম্যমাণ এইসব বিক্রয় কেন্দ্রে ৪০ কোটি ১৫ লক্ষ ১৮ হাজার ১ শত ১৮ টাকা মূল্যের ২৬ লক্ষ ৩৭ হাজার ৬ শত ২২ লিটার দুধ, ১ কোটি ৯ লক্ষ ৭ হাজার ৯ শত ৩২টি ডিম, ১৪ লক্ষ ৯৬ হাজার ৬ শত ৫৩টি মুরগী ও ৩৬ হাজার ৭ শত ৭৭টি  টার্কি, হাঁস ও কবুতর এবং অন্যান্য প্রাণিজ পণ্য বিক্রি করেছে খামারিগণ।

একইদিন ৭ কোটি ২৩ লক্ষ ৭৯ হাজার ৬ শত ৫১ টাকা মূল্যের ৩ লক্ষ ৯৫ হাজার ২ শত ৬২ কেজি রুই, কাতলা, সিলভার কার্প, মৃগেল, শিং, মাগুর, ইলিশ, তেলাপিয়া, পাঙ্গাস, সরপুটিসহ অন্যান্য মাছ বিক্রি করেছে খামারিরা।

এ সংক্রান্ত একটি প্রতিবেদন আজ (৭ মে) প্রাণিসম্পদ অধিদপ্তরে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল দেশের প্রান্তিক পর্যায়ের চাষী, খামারি এবং উদ্যোক্তাদের উৎপাদিত মাছ, দুধ, ডিম ও পোল্ট্রি সুষম সরবরাহ ও বাজারজাত করার উদ্যোগ গ্রহণের জন্য সকল জেলা ও উপজেলায় কর্মরত মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। করোনা পরিস্থিতিতে বাজারজাতকরণ সংকটে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত উৎপাদক, খামারি ও উদ্যোক্তাদের কথা মাথায় রেখে এবং ভোক্তাদের চাহিদা বিবেচনা করে এ নির্দেশনা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..