× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

রাজারহাটে অসহায়দের মাঝে  ব্যুরো বাংলাদেশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
রাজারহাটে অসহায়দের মাঝে ব্যুরো বাংলাদেশ

রমেশ  চন্দ্র   সরকার, রাজারহাট   (কুড়িগ্রাম) প্রতিনিধি :    রাজারহাটে ব্যুরো বাংলাদেশের উদ্যোগে কর্মহীন  অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী   বিতরণ  করা হয়।  ৭ মে (বৃহস্পতিবার) রাজারহাট    আদর্শ   মহিলা  কলেজ     মাঠসহ কয়েকটি    ভেন্যুতে     ৫০০    পরিবারের   মাঝে এসব    ত্রাণ   সামগ্রী    প্রদান   করা  হয়।  ব্যুরো বাংলাদেশ    রাজারহাট, কুড়িগ্রাম  শাখা  এ সব ত্রাণ সামগ্রী  বিতরণ করে। তালিকাভুক্ত প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল,  ২ কেজি ডাল, ১   কেজি লবন,   ১ কেজি তেল, ৫ কেজি আলু ২টি সাবান    ও   ২টি করে মাক্স     বিতরণ করা  হয়েছে।

এ সময়  উপস্থিত ছিলেন  এসিল্যান্ড  আকলিমা বেগম ও থানা   ভারপ্রাপ্ত    কর্মকর্তা কৃষ্ণ কুমার সরকার এবং  প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা । ত্রাণ   সামগ্রী   বিতরণ   করার   কথা    নিশ্চিত করেছেন ব্যুরো    বাংলাদেশ,  রাজারহাট শাখার  ম্যানেজার   আব্দুল   কুদ্দুস।    প্রসঙ্গত     ব্যুরো বাংলাদেশ    সারা   দেশে    করোনা  সংকটে ৫০ হাজার    পরিবারের  মাঝে    ৬    কোটি টাকার ত্রাণ সহায়তা প্রদান  প্রকল্প হাতে নিয়েছে। ব্যুরো বাংলাদেশের    এ ধরনের    উদ্যোগকে  অনেকে সাধুবাদ জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..