× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

লক্ষ্মীপুরে আটিয়াতলী গ্রামে কর্মহীন পরিবারগুলোর পাশে আশ্রাফ আলী ভূঁইয়া ফাউন্ডেশন

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ মে, ২০২০
আশ্রাফ আলী ভূঁইয়া ফাউন্ডেশন

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামে কর্মহীন পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আশ্রাফ আলী ভূঁইয়া ফাউন্ডেশন।

বুধবার (৬ মে) আটিয়াতলী গ্রামের জমিদার ইসলাম বক্স ভূঁইয়ার দৌহিত্র আশ্রাফ আলী ভূঁইয়ার নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির উদ্যোগে অন্য সময়ের ন্যায় করোনা কালেও খাদ্য সামগ্রী বিতরণ করে মানবতার ডাকে সাড়া দেওয়া হয়েছে।

আটিয়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন আশ্রাফ আলী ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম ভূঁইয়া, ফাউন্ডেশনের অর্থ বিষয়ক পরিচালক ও লাহারকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদল নুর আলম ভূঁইয়া, ফাউন্ডেশনের পরিচালক মঞ্জুরুল হাসান ভূঁইয়া এ্যাপোলো।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও দৈনিক বর্তমান লক্ষ্মীপুর সম্পাদক মোহাম্মদ আক্তার আলম বলেন, আশ্রাফ আলী ভূঁইয়া ফাউন্ডেশন যে কোন মানবিক ও সমাজ সচেতনতামূলক কর্মকান্ডে বিগত দিনে ভূমিকা রেখে আসছে তেমনি আগামী দিনেও ভূমিকা রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..