× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

পঞ্চগড়ে স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৬ মে, ২০২০
পঞ্চগড়ে করোনায় আক্রান্ত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআর পোর্টার (স্বাস্থ্যকর্মী) করোনা শনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহের পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ জনে দাঁড়ালো।

৬ মে (বুধবার) সন্ধ্যায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সের পোর্টারের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা: ফজলুর রহমান ।

জানা যায়, করোনা শনাক্ত ওই স্বাস্থ্যকর্মীর বাড়ি দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের খুটামারা এলাকায়। প্রশাসন সন্ধ্যায় ওই স্বাস্থ্যকর্মীর বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত  ৩ মে ওই স্বাস্থ্যকর্মীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করলে আজ ৬ মে তার নমুনার রিপোর্ট পজিটিভ আসে।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, স্বাস্থকর্মীসহ জেলায় মোট ১০ জন করোনা শনাক্ত হলো। ওই স্বাস্থ্যকর্মী বর্তমানে তার বাড়িতে অবস্থান করছে এবং তিনি সুস্থ রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..