× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মুসল্লীদের অজু করার জন্য পুকুর ব্যবহার করতে দিয়ে বিপাকে জমির মালিক

Kishori
হালনাগাদ: শনিবার, ২ মে, ২০২০
বিপাকে জমির মালিক

পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় মসজিদের মুসল্লীদের অজু করার জন্য পুকুর ব্যবহার করতে দিয়ে বিপাকে পড়েছে পুকুর মালিক। মসজিদের সভাপতি-সম্পাদক ব্যক্তিগত আক্রোসের কারণে কমিটির নাম ব্যবহার করে পুকুর সহ পার্শ্ববর্তী জায়গা দখলের অভিযোগে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী হয়েছে।

জানা যায়, উপজেলার বেতবুনিয়ার খেয়াঘাট সংলগ্ন জামে মসজিদের পাশে রোকেয়া বেগমের নিজস্ব সম্পত্তিতে পুকুর অবস্থিত। মসজিদের পাশে মিষ্টি পানি না থাকায় পুকুরে মিষ্টি পানি ধরে রেখে মুসল্লীদের জন্য অজু করার ব্যবস্থা করেন রোকেয়া বেগম।

এমতাবস্থায় রোকেয়া বেগমদের সাথে মসজিদের সভাপতি-সম্পাদকের ব্যক্তিগত বিরোধ থাকায় কমিটির নাম ব্যবহার করে সভাপতি লাভলু গোলদার ও সম্পাদক আসমারুল সরদার পুকুর সহ পার্শ্ববর্তী জায়গা দখল করতে চারিপাশে বাঁধ দিচ্ছে। দখলে বাঁধা দেয়ায় জমির মালিকদের নানাভাবে হুমকি ধামকি দেয় প্রতিপক্ষরা। রোকেয়ার ছেলে শাহিদুজ্জামান গত ২৯ এপ্রিল পাইকগাছা থানায় ১৩৫৮নং সাধারণ ডায়েরী করে।

এ ব্যাপারে শাহিদুজ্জামান জানায়, মসজিদের মুসল্লীদের পুকুরের পানি অজু করতে দিয়ে পুকুরটি দখল করে নিচ্ছে আমার প্রতিপক্ষরা। অপরদিকে, প্রতিপক্ষ সভাপতি জানান, এ জায়গাটি ওয়াপদার ও সরকারি সম্পত্তিতে অবস্থিত।


এ ক্যটাগরির আরো খবর..