× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

বিএনপি অফিসে টোকাইদের হামলা

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী দাবি করেছেন, সরকারের প্রত্যক্ষ মদদে গভীর নিল নকশার অংশ হিসেবে টোকাই ও উচ্ছিষ্টদের নিয়ে গঠিত প্রকৃত বিএনপি নামের রাজনৈতিক দল দিয়ে বিএনপি অফিসে হামলা করানো হয়েছে।

শনিবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি প্রশ্নের সুরে বলেন, ‘প্রকৃত বিএনপি’ নামে নাকি আবার কোন রাজনৈতিক দল আছে।

তিনি এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, টোকাইদের নিয়ে গঠিত ওই রাজনৈতিক দলের আকস্মিক হামলায় বিএনপির ১৪/১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার ঘটনা তদন্ত দাবি করে দায়ীদের শাস্তির দাবি করেন রিজভী।

তিনি বলেন, ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচি নিয়ে ষড়যন্ত্র করছে সরকার। এই টোকাইদের নিয়ে গঠিত দল দিয়ে বিএনপির মত বৃহৎ রাজনৈতিক দলকে মুছে ফেলা যাবে না বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..