× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

সামাজিক দূরুত্ব বজায় রেখে সপ্তাহে যেকোনো দুই দিন জরুরি জামিন শুনানি নির্দেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
বিচারককে তলব সুপ্রিম কোর্টের

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে আগামী ৫ মে পর্যন্ত দেশের সব আদালত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে প্রত্যেক জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ আদালতকে সুবিধামতো সপ্তাহে যেকোনো দুই দিন সামাজিক দূরুত্ব বজায় রেখে জরুরি জামিন শুনানি নির্দেশ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল আলী আকবর এ বিষয়ে  প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিজে অথবা তার নিয়ন্ত্রণাধীন এক বা একাধিক ম্যাজিস্ট্রেট ছুটির সময়ে সুবিধামতো সপ্তাহের যেকোনো দুই দিন কঠোর সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরি জামিন শুনানি করে সীমিত আকারে আদালতের কার্যক্রম পরিচালনার ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, মামলার জামিন শুনানিতে শুধু একজন আইনজীবী অংশগ্রহণ করবেন। আদালত প্রাঙ্গণ এবং এজলাসে সামাজিক দূরত্ব কঠোরভাবে না মানলে  আদালতের কার্যক্রম স্থগিত করা হবে। আদালত প্রাঙ্গণে এবং এজলাস কক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে স্ব স্ব আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যকরী কমিটির সদস্যদের সাথে আলোচনা করে জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। এছাড়া জামিন শুনানিকালে অসামিদের প্রিজনভ্যান বা অন্য কোনোভাবে আদালত প্রাঙ্গণে ও এজলাস কক্ষে হাজির না করার নির্দেশ দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..