× Banner
সর্বশেষ
আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম

যশোরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা

আবুল কালাম আজাদ, যশোর :  সামাজিক দুরত্ব বজায় রেখে করোনার প্রভাবে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে।

আজ বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের পুরাতন বাস টার্মিনালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এসময় দুই শতাধিক শ্রমিকের মধ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়। প্রতিমন্ত্রীর পক্ষে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ এ খাদ্য সহায়তা প্রদান করেন। এসময় তার সাথে ছিলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের এপিএস কবির খান ও বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির নেতা মিজানুর রহমান খান।

আরিফুল ইসলাম রিয়াদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত মণিরামপুর ও সদর উপজেলায় তিন হাজার পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতেও এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..