নয়ন আচার্য্যঃ আজ চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের নাথ পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৪ টি হিন্দু পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রদান করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পটিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এই সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি শ্রী লিটন মজকুরী, সহ সভাপতি শ্রী রনধীর সেন(রন্টু), সাধারণ সম্পাদক শ্রী রতন দত্ত, সহ সাংগঠনিক সম্পাদক শ্রী হিল্লোল দে, কার্যকরী সদস্য শ্রী গোবিন্দ দে,জিরি ইউনিয়ন যুব মহাজোটের উপদেষ্টা শ্রী রুপন নাথ, সভাপতি শ্রী পংকজ নাথ,সহ সভাপতি শ্রী সুজন নাথ, সাধারন সম্পাদক শ্রী প্রনব কুমার নাথ, শ্রী রাজিব নাথ, শ্রী রাহুল নাথ, শ্রী দীপ্ত নাথ, শ্রী মিল্টন নাথ, শ্রী রনি নাথ, শ্রী নিকাশ নাথ, শ্রী কাঞ্চন চক্রবর্তী, শ্রী জিসান নাথ, শ্রী মিল্টন নাথ, শ্রী তনয় নাথ, শ্রী দুর্জয় নাথ, শ্রী রুবেল নাথ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, গত ১৪/০৪/২০২০ ইং তারিখ মঙ্গলবার আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসলেও ততক্ষনে পুড়ে চাই হয়ে যায় সব কিছু,সর্বাহারা হয়ে যায় জিরি ইউনিয়নের নাথ পাড়ার বাসিন্দা রা।