× Banner
সর্বশেষ
জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা

বিদ্যা বালান হাসপাতালে, জন্মদিন করা হচ্ছেনা তার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: অভিনেত্রী বিদ্যা বালানের জন্মদিন ১ জানুয়ারি। তাই নিউ ইয়ার এবং বার্থ ডে সেলিব্রেশন এক সঙ্গেই করার প্ল্যান করেছিলেন বিদ্যা ও সিদ্ধার্থ। এবার বিদেশেই ছুটি কাটানোর পরিকল্পনা ছিল। চলেও গিয়েছিলেন বেশদূর। কিন্তু আবুধাবি বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েন বিদ্যা। বিমানের মধ্যে হঠাৎ তার পিঠে অসহ্য যন্ত্রণা শুরু হয়। বাধ্য হয়েই স্ত্রীকে নিয়ে মুম্বাই ফিরে আসেন সিদ্ধার্থ। বর্তমানে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিদ্যা বালান।

বিদেশেই ছুটি কাটানোর পরিকল্পনা থাকলেও কোথায় যাচ্ছেন, জানাননি বিদ্যা-সিদ্ধার্থ।  আবুধাবি বিমানবন্দর থেকে অন্য কোনও দেশে যাওয়ার বিমানে উঠেও পড়েছিলেন বিদ্যারা। কিন্তু উড়ান টেক অফের তোড়জোড় শুরু হতেই  উড়ান থামিয়ে প্যারামেডিক্যাল টিম ডেকে পাঠানো হয়। তার পর বিদ্যাকে উড়ান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। প্রাথমিক ধাক্কা সামলেই স্ত্রীকে নিয়ে মুম্বই ফেরার সিদ্ধান্ত নেন সিদ্ধার্থ। মুম্বাইতে খার হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, কিডনি স্টোনই এই যন্ত্রণার কারণ। নববর্ষ উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু নতুন পরিস্থিতিতে সে সব কর্মসূচিই বাতিল করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..