× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

পাক-ভারত সীমান্তে পাকিস্তানি গোলায় ৩ ভারতীয় নিহত

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
পাকিস্তানি গোলায় নিহত

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ গত বছর কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা তুলে নেয়ার পর থেকে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে।

গতকাল পাক-ভারত সীমান্তে গোলাবিনিময়ে তিন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দুই পাকিস্তানিও আহত হয়েছেন। রোববার দুই পক্ষের সামরিক কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন। শনিবার থেকে এই বিচ্ছিন্ন গোলাবর্ষণ শুরু হলে রোববার গিয়ে থেমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে। খবরে বলা হয়, নিয়ন্ত্রণ রেখা বরাবর মর্টার ও কামানের গোলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

অধিকৃত কাশ্মীরের পুলিশ প্রধান বিজয় কুমার বলেন, পাকিস্তানি বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানালে নিয়ন্ত্রণ রেখায় বাস করা তিন নাগরিক নিহত হন। তাদের মধ্যে একটি শিশু ও এক নারী রয়েছেন। এছাড়াও পাঁচজন আহত হয়েছেন বলে তিনি জানান।

অস্ত্রবিরতি লঙ্ঘনের জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা মেজর জেনারেল বাবর ইফতেখার বলেন, ভারতীয় গোলায় দুই পাকিস্তানি আহত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..