× Banner
সর্বশেষ
ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা

গাংনীর পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই মেহেরপুরের গাংনী পৌর সভা নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনে আশরাফুল ইসলাম ভেন্ডারী মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার গাংনী উপজেলা নির্বাচন অফিসার সরওয়ার হোসেন ভোট গননা শেষে বে-সরকারি ভাবে ওই ফলাফল ঘোষনা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র প্রার্থী) আশরাফুল ইসলাম ভেন্ডার (জগ) ৭৩৮০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বর্তমান মেয়র আওয়ামী লীগের প্রার্থী আহম্মেদ আলী (নৌকা) ৫৪১৬ ভোট পেয়েছেন। বিএনপি’র প্রার্থী ইনসারুল হক ইন্সু (ধানের শীষ) ৭৯৫ ভোট, জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী এসএম মুর্তজা আলম (লাঙ্গল) ৪৯ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী হুজ্জাতুল ইসলাম ফয়সল (হাতপাখা) ২২৭ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। পুরুষদের পাশাপাশি মহিলা ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে যান। নির্বাচন শেষে ভোট গনণা শুরু হয়।


এ ক্যটাগরির আরো খবর..