× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দুই শতাধিক কর্মবঞ্চিত মানুষের মাঝে খাদ্যের সহযোগিতা করলেন পুটখালীর সিরাজ

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
পুটখালীর সিরাজ

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল : বিশ্বজুড়ে করোনা আতঙ্কে দিন আনা দিন খাওয়া মানুগুলো যখন সরকারের নির্দেশনা মোতাবেক একযোগে ঘরবন্দী জীবন যাপন করছেন ঠিক সেই সময়ে মানবতার ডাকে সাড়া দিয়ে দুই শতাধীক কর্মবঞ্চিত মানুষের মাঝে খাদ্যের সহযোগিতা করলেন পুটখালী ইউনিয়ন আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১ টার সময় তিনি তার পুটখালী গ্রামস্থ্য নিজ বাসভবনে সামাজিক দুরত্ব বজায় রেখে গ্রামবাসীর মধ্যে চাল, ডাল, পিয়াজ, কাঁচা ঝাল, তেল, হলুদ, আলুসহ নিত্য প্রয়োজনীয় এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যশোর-১(শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের আহবানে সাড়া দিয়ে তিনি কিছুটা হলেও মানুষের সেবা করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন। বলেন, টাকা থাকলেই মানুষের উপকারে আসা যায়না। মানুষের উপকারে আসতে হলে নিজের মানবিকতাকে জাগ্রত করতে হয়। সমাজের অনেকের টাকা আছে কিন্তু ঐ সমাজের অধিকাংশ মানুষ অর্ধাহারে অনাহারে জীবন যাপন করলে সে টাকা মূল্যহীন। তাই অলস টাকা ফেলে না রেখে বিপদগ্রস্থ্য মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি বিত্তবানদের প্রতি আহবান জানান।
এসময় তিনি আরো বলেন, মানবতার বন্ধু যশোর-১, শার্শা’র এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের নির্দেশনা মোতাবেক পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ এলাকার দিন আনা দিন খাওয়া কর্মবঞ্চিত মানুষের তালিকা তৈরি করে সরকারের দেওয়া সহযোগিতার পাশাপাশি নিজেদের অর্থায়নে এলাকার  অস্বচ্ছল মানুষের মাঝে খাদ্র সামগ্রী বিতরণ করছেন। যা অব্যাহত থাকলে খুব সহজেই আমরা মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে পারব।


এ ক্যটাগরির আরো খবর..