× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

বেনাপোলে ৬ টি গ্রামে খাদ্য সামগ্রী  বিতরণ করলেন সাংবাদিক  বকুল মাহবুব

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
সাংবাদিক বকুল মাহবুব

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ প্রাণঘাতি করোনা প্রতিরোধে নিজ উদ্দ্যেগে  গৃহবন্দী বেনাপোলের পুটখালী ইউনিয়নের ৬ টি গ্রামের অসহায় দিনমজুরের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বেনাপোলের বিশিষ্ট সাংবাদিক বকুল মাহবুব।
আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। সাংবাদিক বকুল মাহবুব দৈনিক মানবকন্ঠের বেনাপোল প্রতিনিধি ফারুক হাসানের মেঝ ভাই।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য বিতরণে সহযোগিতা করেন পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাদির হোসেন, ট্রান্সপোর্ট ব্যবসায়ী হাফিজুর রহমান, হাবিবুর রহমান প্রমুখ।
সাংবাদিক বকুল মাহবুব বলেন, সরকার দেওয়া নির্দেশনা মেনে ঘরবন্দী হতদরিদ্র  দিন আনা দিন খাওয়া মানুষ   অসহায়।  তাই বিবেকের তাড়নায় নিজ উদ্দ্যেগে  ব্যক্তিগত সামার্থ অনুযায়ী এসব পরিবারে আলু, তেল  ডাউল, পেঁয়াজ   বিতরণ করা হয়েছে। দেশের চলমান দূর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধ্যমত তা বিতরণ অব্যাহত থাকবে।
এসময় তিনি সমাজের বিত্তশালীদেরকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..